চরচা প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম। তিনি মোহাম্মদ তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
আজ সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO.XIX OF 1973) এর Section 7 অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে আইনজীবী মো. আমিনুল ইসলাম নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, একই সঙ্গে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তারিখে চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।