Advertisement Banner

মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স সফটওয়্যার উদ্বোধন
সফটওয়্যার লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি: মার্কেন্টাইল ব্যাংকের সৌজন্যে

মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি বৈদেশিক বাণ্যিজ্যের রিপোর্টিং ও মনিটরিং আরও উন্নত করার লক্ষ্যে ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিক্স (টিএফএ) নামক একটি শক্তিশালী সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্টানটি হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয় যেখানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, টিএফএ সফটওয়‍্যারের স্টিয়ারিং কমিটি এবং প্রজেক্ট বাস্তবায়ন টিমের সদস্যরা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ, অথোরাইজড ডিলার (এডি) শাখাসমূহ এবং সেন্ট্রাল ট্রেড প্রসেসিং সেন্টারের (সিটিপিসি) প্রতিনিধিরা অংশ নেন।

নতুন চালু হওয়া এই টিএফএ সফটওয়‍্যারটি মার্কেন্টাইল ব্যাংককে তাদের বৈদেশিক বাণিজ্যের রিপোর্টিং সহজতর করতে এবং পুরো নেটওয়ার্ক জুড়ে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে একটি উন্নত ও স্বয়ংক্রিয় কাঠামো প্রদান করবে।

সম্পর্কিত