Advertisement Banner

রংপুরে তেলের লাইনে দাঁড়িয়ে ‘হার্ট অ্যাটাকে’ শিক্ষকের মৃত্যু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রংপুরে তেলের লাইনে দাঁড়িয়ে ‘হার্ট অ্যাটাকে’ শিক্ষকের মৃত্যু
নিহত শিক্ষক মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

রংপুরে পাম্পে তেল নিতে গিয়ে হার্ট অ্যাটাক করে মেহেদী হাসান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে নগরীর পর্যটন মোড় এলাকার সুরমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মেহেদী নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মতিউর রহমানের ছেলে। কর্মজীবনে তিনি বালাকুয়ার চওড়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, সুরমা ফিলিং স্টেশনে তেল নিতে লাইনে দাঁড়িয়েছিলেন মেহেদী হাসান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার হার্ট অ্যাটাক হয়। পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন মারা গেছেন, আমরা এমন তথ্য পেয়েছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সম্পর্কিত