
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
তিনি চলে গেলেন। অনেকে বলছেন, ভারতীয় সংগীত জগতে তিনিই ছিলেন শেষ মোঘল। যদি বলা হয়, সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র আশা ভোসলের প্রয়াণে একটি মহাকাব্যিক যুগের অবসান ঘটেছে, বাড়িয়ে বলা হবে না।
আশা শুধু চলচ্চিত্র শিল্পকেই নয়, একটি জাতির সংগীতের রুচি ও সংস্কৃতিতে প্রভাব ফেলতে পেরেছিলেন। তিনি গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে হিন্দি গানের জগতে সফলতার সঙ্গে দাপিয়ে বেড়িয়েছেন।
১৯৪৮ সালে ‘চুনারিয়া’ সিনেমার গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন আশা। তখন তার বয়স মাত্র ১৫ বছর। অবশ্য সিনেমায় তার গান সেই প্রথম নয়। বয়স যখন ১০, তখন কণ্ঠ দিয়েছিলেন একটি মারাঠা ছবির গানে।
কী নেই তার ঝুলিতে! সংগীতে অপরিসীম অবদানের জন্য ভারত সরকারের প্রায় সবগুলো সম্মাননায় ভূষিত হয়েছেন। তাছাড়াও প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে পেয়েছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন।
লতা মঙ্গেশকরের ছোট বোন এবং রাহুল দেব বর্মণের স্ত্রী, তার এই পরিচয় কখনো বড় হয়ে ওঠেনি। তিনি বড় হয়ে উঠতে দেননি। আশা ভোসলে নিজের পরিশ্রম ও মেধাকে পুঁজি করে বলিউডে নিজের এক স্বতন্ত্র জায়গা তৈরি করে নিয়েছিলেন। তার অসংখ্য হিট গানে পাশ্চাত্য ও ভারতীয় সংগীতের মেলবন্ধন ঘটেছে। তার কণ্ঠ কখনো চঞ্চল, কখনো দুর্বার, কখনো রোমান্টিক, আবার কখনোবা রহস্যময়।
এই জাদুকরী কণ্ঠের পেছনে লুকিয়ে ছিল এক লড়াকু নারীর গল্প। ব্যক্তিগত জীবন তার সংগীতের মতো মধুর ছিল না। এতোটাই কঠিন ছিল যে, একবার আত্মহননের চেষ্টা করেছিলেন। তবে ঘুরে দাঁড়াতেও দেরি করেননি, সাহসের সঙ্গে লড়াই করেছেন।
৯২ বছরের দীর্ঘ জীবন! কয়েক প্রজন্মকে বুঁদ করে রাখতে পেরেছেন এই মহা সংগীত প্রতিভা। এই দীর্ঘ পথচলা শুধু সংগীতের নয়, প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকা এবং ঘুরে দাঁড়ানোর এক আখ্যান। জীবন তাকে বারবার খাদের কিনারায় ঠেলে দিয়েছে, কিন্তু তিনি সেখান থেকেই খুঁজে নিয়েছেন ফিরে আসার শক্তি।
সন্দেহ নেই তার কণ্ঠ মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে। তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন তার প্রতিটি গানের মাধ্যমে।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’