চরচা প্রতিবেদক

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।
বার্তায় বলা হয়, একটি এফএসআরইউ কারিগরি কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সরবরাহ প্রায় ৪০০ এমএমসিএফডি হ্রাস পেয়েছে। এর ফলে গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণাংশসহ সমগ্র তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
এদিকে পেট্রোবাংলা জানিয়েছে, মহেশখালীতে এক্সিলারেট এনার্জির পরিচালিত এমএলএনজি এফএসআরইউ থেকে পুনরায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ সকাল ৬টার দিকে কারিগরি ত্রুটির কারণে উক্ত এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়েছিল, যা দুপুর ১২টার মধ্যে মেরামত করা হয়েছে। দ্রুতই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে । তবে, মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ৮ থেকে ১০ ঘণ্টা সময় লাগে।