চরচা প্রতিবেদক

নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোডসহ আরও কয়েকটি জায়গায় ৩৭টি বাড়ি প্রস্তুত করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন।
গণপূর্ত উপদেষ্টা বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত আছে। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এগুলো প্রস্তুত আছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি প্রস্তুত করার কাজ চলছে। এক-দুই দিনের মধ্যেই তারা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো প্রস্তুত হয়ে যাবে। প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন, তার ইচ্ছানুযায়ী ব্যবস্থা করা হবে।
গণপূর্ত উপদেষ্টা আরও বলেন, “নিজেদের সফলতার নোট রেখে যাচ্ছি। ফ্যাসিবাদ পতনের পর নতুন ধারা রেখে যাচ্ছি। অনেক জায়গাতে সংস্কার করতে পেরেছি অনেক জায়গাতে পারিনি।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে মঙ্গলবার নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ওইদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং বিকেলে সেখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানিয়েছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা।