
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
কানাডা সরকার দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে নতুন পরামর্শ জারি করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ভ্রমণে কানাডীয় নাগরিকদের উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
কানাডা সরকার জানিয়েছে, বাংলাদেশে কিছু নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। তাই ভ্রমণকারীদের সর্বদা সতর্ক থাকতে, স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।
ভ্রমণ পরামর্শে আরও বলা হয়েছে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা উচিত এবং শুধুমাত্র জরুরি প্রয়োজনেই বাংলাদেশ ভ্রমণের সিদ্ধান্ত নিতে হবে। বর্তমানে যারা বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরও নিজের নিরাপত্তা নিয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে কানাডা সরকার।
এ ছাড়া, পরিস্থিতি খারাপ হলে অবিলম্বে বাংলাদেশ ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কানাডা সরকারের ভ্রমণ পরামর্শ ৪টি স্তরে ভাগ করা হয়।
১. স্বাভাবিক সতর্কতা
২. উচ্চমাত্রার সতর্কতা
৩. অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো
৪. সব ধরনের ভ্রমণ এড়ানো
বাংলাদেশের জন্য বর্তমানে দ্বিতীয় ও তৃতীয় স্তরের সতর্কতা কার্যকর রয়েছে।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।