Advertisement

মদিনায় মসজিদে নববীতে এ বছর দু কোটি মুসল্লী নামাজ পড়েছেন

বিডিজেন ডেস্ক

মদিনায় মসজিদে নববীতে এ বছর দু কোটি মুসল্লী নামাজ পড়েছেন

মদিনায় মুসলমানদের পবিত্র ধর্মস্থান মসজিদে নববীতে এ বছর দুই কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, সৌদি আরবের মদিনায় অবস্থিত এ মসজিদে এক কোটি ৯০ লাখের বেশি মুসলমান নামাজ আদায় করেছেন।

Advertisement

পবিত্র মসজিদে নববী প্রথম মসজিদ যা নবী মুহাম্মদ (স.) মক্কা থেকে মদিনায় আগমনের পর ৭ম শতাব্দীতে নির্মাণ করা হয়েছিল, যখন ইসলামী হিজরি সনের শুরু।

২০২২ সালে চালু করা একটি প্রকল্পের অংশ হিসেবে মসজিদ এবং এর আশপাশের এলাকাগুলো বর্তমানে একটি বড় সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে এবং জায়গাটি সম্প্রসারণ ও আশেপাশের অঞ্চলের উন্নয়নের জন্য রাজা সালমান বিন আবদুল আজিজের নামে নামকরণ করা হয়েছে।

আরও পড়ুন

Advertisement

হিজরি সনের প্রথম বছরে এটি নির্মাণের পর থেকে এই প্রকল্পটি মসজিদের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রসারণ। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, প্রকল্পটি শেষ হওয়ার পরে, মসজিদটি ৫০ হাজার বর্গ মিটার বা বর্তমান এলাকার থেকে ১০ গুণ বেশি, এখানে ৬৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদ ও এর আঙ্গিনাগুলো আট হাজার বর্গমিটার এলাকা নতুন কার্পেটিং করে সজ্জিত করা হয়েছে। জমজমের পানির মজুদ ক্ষমতা ৯৮ হাজার লিটারে পৌঁছেছে।

ইসলামের পবিত্রতম স্থান মক্কায় মসজিদুল হারামে ওমরাহ পালন করার পরে, অনেকে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য মদিনার দিকে রওনা হন এবং শহরের অন্যান্য জায়গায় যান।