Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার

নভোনীল রহমান, সিডনি, অস্ট্রেলিয়া থেকে

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৬: ১২
অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার
বন্দাই বিচের কাছে একটি পদচারী সেতু। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির জনপ্রিয় সমুদ্রসৈকত বন্দাই বিচের এক পদচারী সেতুতে আপত্তিকর অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগে ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। গত বছরের ডিসেম্বরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাস্থলের কাছের পদচারী সেতুতে এই ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সময় গত শুক্রবার বিকেল ৩টার দিকে সিডনির পূর্বাঞ্চলের ক্যাম্পবেল প্যারেডের একটি পদচারী সেতুতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ ও নিউ সাউথ ওয়েলস পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি সেতুর ওপর থেকে একটি পতাকা ঝুলিয়ে আপত্তিকর হাতের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে ওই ব্যক্তির পাশে ফিলিস্তিনের পতাকার মতো একটি পতাকা দেখা যায়। তবে ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশও আনুষ্ঠানিক বিবৃতিতে পতাকাটির পরিচয় কিংবা কী ধরনের অঙ্গভঙ্গি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনার পর ৫৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিডনির সারি হিলস পুলিশ স্টেশনে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে জনসমক্ষে আপত্তিকর আচরণের অভিযোগ আনা হয়। পুলিশ তাকে ছেড়ে দিতে অস্বীকৃতি এবং পরদিন আদালতে হাজির করার কথা জানায়।

সিডনিতে সন্ত্রাসী হামলার পেছনে বাবা-ছেলের হাত, নিহত বেড়ে ১৬Australia police

২০২৫ সালের ১৪ ডিসেম্বর বন্দাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব চলাকালে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত হয়। ওই হামলার সঙ্গে ক্যাম্পবেল প্যারেডের পদচারী সেতুটিও জড়িত ছিল। ঘটনার পর সেতুটি অপসারণ কিংবা নিহতদের স্মরণে সংরক্ষণের বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়।

এদিকে সাম্প্রতিক ঘটনার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন এক্সিকিউটিভ কাউন্সিল অব অস্ট্রেলিয়ান জিউরি। সংগঠনটির সহপ্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

তবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে সর্বশেষ কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিষয়: অস্ট্রেলিয়াসিডনিগ্রেপ্তারনিউ সাউথ ওয়েলসসমুদ্র সৈকতসামাজিক যোগাযোগমাধ্যম
Advertisement
সর্বশেষ
  • ১

    মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

  • ২

    ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

  • ৩

    আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা

  • ৪

    ৫ লাখ টাকার বনসাই স্ত্রীকে উপহার!

  • ৫

    অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার

সম্পর্কিত
  • আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা

    আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা

    প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করার পাশাপাশি স্বাগতিক দেশ আমিরাতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গড়ে ওঠার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • লেখক সৈয়দ মাজহারুল পারভেজের সঙ্গে বিশেষ আলাপচারিতা

    লেখক সৈয়দ মাজহারুল পারভেজের সঙ্গে বিশেষ আলাপচারিতা

    বর্তমান প্রজন্মের বই পড়ার ইচ্ছে কেন কম সেই বিষয়ে তিনি জানান, এ কথা নিঃসন্দেহে ঠিক যে আগের তুলনায় বর্তমান প্রজন্মের পাঠকদের পাঠাভ্যাস অনেক কমে গেছে। যদিও তার অনেক কারণ রয়েছে।

  • রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের পরিবারে শোক, পিতৃহীন দুই শিশু

    রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের পরিবারে শোক, পিতৃহীন দুই শিশু

    সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন শহীদ আহমেদ আশিক (৩৫)। তার মৃত্যুতে স্ত্রী, দুই শিশুসন্তান ও পরিবারের অন্য সদস্যদের জীবনে নেমে এসেছে শোকের ছায়া।

  • অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন

    চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।