
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান দেশটির প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবন আইওয়ান-ই-সদরে ঐতিহ্যবাহী কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলাদেশের হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে সেখানে পাকিস্তানের রাষ্ট্রাচারপ্রধান তাঁকে অভ্যর্থনা জানান। এরপর অশ্ববাহিনী পরিবেষ্টিত ঘোড়ার গাড়িতে করে তাঁকে অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। হাইকমিশনার গার্ড পরিদর্শন করেন।

এরপর হাইকমিশনার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
এ সময় পাকিস্তানের পররাষ্ট্রসচিব, প্রেসিডেন্টের সামরিক সচিব, চিফ অব প্রটোকল এবং হাইকমিশনারের সহধর্মিনী, উপ হাইকমিশনার ও হাইকমিশনের প্রেস কাউন্সেলর উপস্থিত ছিলেন।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাঁকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৪-২০২৫’-এর বিজয়ী লেখকদের নাম ঘোষণা
ইউআইইউতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার উদ্বোধন
বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস
দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।