
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
বিশ্বের বিভিন্ন প্রান্তের পর্যটকদের অন্যতম আকর্ষণ মালদ্বীপ। পর্যটন নির্ভর এই দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে পর্যটকের সংখ্যা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসা।
সুযোগ-সুবিধা থাকায় দেশটির হোটেল–রেস্তোরাঁ খাতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকেরা বিনিয়োগ করছেন।
এরই ধারাবাহিকতায় মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশি মালিকানাধীন নতুন একটি বাংলা খাবারের রেস্তোরাঁ চালু করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) এই রেস্তোরাঁ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. খলিলুর রহমান, জহিরুল ইসলাম ও বাবুল হোসেনসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকে যোগ দেন।
অতিথিররা উদ্যোক্তাদের প্রতি খাবারের গুণগতমান ঠিক রাখার অনুরোধ জানান।
স্বত্বাধিকারী শাহ্ আলমও গ্রাহকদের মানসম্পন্ন খাবার পরিবেশন করার প্রতিশ্রুতি দেন।
মালদ্বীপের বাংলা রেস্তোরাঁর খাবার বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটকদেরও প্রিয়।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।