Advertisement

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

বিডিজেন ডেস্ক

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মো. শাহজাহান (২৫) নামে এক বাংলাদেশি যুবকের।

Advertisement

বুধবার (২ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, দুবাইয়ে একটি ওয়ার্কশপে কর্মরত ছিলেন শাহজাহান। মঙ্গলবার বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শাহজাহান ১০ মাস আগে আরব আমিরাতে এসেছিলেন। আমিরাতে আসার এক বছর আগে বিয়ে করেন।

Advertisement

মৃত শাহজাহান চাঁদপুরের শাহরাস্তির উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তরপাড়া গ্রামের মো. শাহ আলমের ছোট ছেলে।