Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মালদ্বীপের প্রত্যন্ত দ্বীপে প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা হাইকমিশনের

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২৮
মালদ্বীপের প্রত্যন্ত দ্বীপে প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা হাইকমিশনের
ছবি: মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রাপ্ত

মালদ্বীপের প্রত্যন্ত ফুভাহমুলাহ্ দ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ কনস্যুলার সেবা দিয়েছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন।

Advertisement
Advertisement
Advertisement

তিন দিনব্যাপী (১১ থেকে ১৩ সেপ্টেম্বর) এই বিশেষ ক্যাম্পে প্রায় ১০০টি ই-পাসপোর্ট ও ২৮টি বিএমইটি কার্ডের আবেদন গ্রহণ করা হয়।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই ক্যাম্পে কনস্যুলার সেবা পেয়ে দেশটির রাজধানী মালেতে যাতায়াত, বিমানভাড়া, থাকা-খাওয়া ও কর্মঘণ্টার অতিরিক্ত ব্যয় থেকে রেহাই পেয়েছেন প্রবাসীরা।

Advertisement
Advertisement
Advertisement
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতfire

হাইকমিশনার মো. নাজমুল ইসলাম বলেন, প্রবাসীদের সময়, অর্থ ও কর্মঘণ্টার মূল্যায়ন করাই হাইকমিশনের লক্ষ্য। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দ্বীপে ই-পাসপোর্ট, বিএমইটি নিবন্ধনসহ কনস্যুলার সেবা সম্প্রসারণ করা হবে।

ফুভাহমুলাহ্ থেকে মালে যাওয়া-আসার বিমানভাড়া বাবদ অনেক টাকা ব্যয় হয়। এর সঙ্গে মালে অবস্থানকালে থাকা-খাওয়া ও অন্য খরচ যুক্ত হয়। ফলে স্বল্প আয়ের প্রবাসী শ্রমিকদের জন্য রাজধানী মালে এসে কনস্যুলার সেবা নেওয়া অনেকটাই ব্যয়বহুল হয়ে পড়ে। প্রবাসীরা হাইকমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বিষয়: প্রবাসীহাইকমিশনারমালদ্বীপবাংলাদেশ হাইকমিশনপ্রবাসী বাংলাদেশিকনস্যুলার সেবা
সর্বশেষ
  • ১

    বরিশালে যাত্রী নিয়ে পুকুরে বাস, একজনের মরদেহ উদ্ধার

  • ২

    ককটেল বিস্ফোরণের পর রাজধানীতে কড়া নিরাপত্তা, দুই শতাধিক চেকপোস্ট

  • ৩

    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সাথে পদত্যাগ করবেন, তারেক রহমানকে প্রশ্ন নাহিদের

  • ৪

    ‘প্রসেসে ভুল ছিল বলে আজকে গণভোট বিতর্কের মধ্যে পড়েছে’

  • ৫

    ‘ব্রিকস আন্তর্জাতিক লেনদেনের একটা নতুন পেমেন্ট সিস্টেম তৈরি করতে যাচ্ছে’

সম্পর্কিত
  • বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রপতির আহ্বান

    বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রপতির আহ্বান

    রাষ্ট্রপতি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্বের সুযোগ সম্প্রসারিত হবে।

  • অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে শিক্ষার্থী ও ব্যাকপ্যাকার ভিসায় কড়াকড়ি

    অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে শিক্ষার্থী ও ব্যাকপ্যাকার ভিসায় কড়াকড়ি

    সাম্প্রতিক জনমত জরিপগুলোতে জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন ধারাবাহিকভাবে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে।

  • সিয়ারোর নেতৃত্বের প্রচারণা জেনেভা নয়, শুরু হোক দক্ষিণ এশিয়ার রাজধানীতে

    সিয়ারোর নেতৃত্বের প্রচারণা জেনেভা নয়, শুরু হোক দক্ষিণ এশিয়ার রাজধানীতে

    অনেক আন্তর্জাতিক নির্বাচনের ক্ষেত্রে দেখা যায়, সরকার জেনেভা, নিউইয়র্ক বা ব্রাসেলসকেন্দ্রিক প্রচারণাকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু সিয়ারোর ক্ষেত্রে সদস্যরাষ্ট্রগুলোর রাজধানীগুলোই বেশি গুরুত্বপূর্ণ।

  • কৃষিবিদ অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

    কৃষিবিদ অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

    নতুন কার্যনির্বাহী পরিষদে কৃষিবিদ আবুল সরকার সভাপতি এবং ড. মোহাম্মদ নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।