Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২২: ৫৮
ট্রাম্পের শুল্কের ভয়ে ভারত থেকে ৬০০ টন আইফোন যুক্তরাষ্ট্রে গেল বিমানে

ক্রেতার দিক থেকে আইফোনের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। অ্যাপল সাধারণত চীন থেকে আইফোন আমদানির ওপর বেশি নির্ভরশীল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর উচ্চ শুল্ক আরোপ করায় ভারত থেকে আইফোন আমদানি শুরু করেছে অ্যাপল। কারণ, ভারতে ট্রাম্পের শুল্কহার চীনের তুলনায় অনেব কম, মাত্র ২৬ শতাংশ।

Advertisement

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সম্প্রতি এই প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক এড়াতে ভারত থেকে কয়েকটি কার্গো বিমানে ৬০০ টন আইফোন—অর্থাৎ প্রায় ১৫ লাখ ডিভাইস যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, এটি অ্যাপলের একটি গোপন কৌশলের অংশ। এর মাধ্যমে তারা ট্রাম্পের শুল্ক এড়িয়ে যুক্তরাষ্ট্রে আইফোনের মজুত বাড়াচ্ছে।

সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, অ্যাপল ট্রাম্পের শুল্কের ধাক্কা এড়াতে চেয়েছিল। তাই চীনকে বাদ দিয়ে তারা উৎপাদনের কেন্দ্র হিসেবে ভারতকে বেছে নিয়েছে। এই লক্ষ্যে অ্যাপল ভারতের চেন্নাই বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্সের সময় ৩০ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টায় নামিয়ে আনতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছে।

Advertisement
Advertisement
Advertisement

বিমানবন্দরে এমন ‘গ্রিন করিডোর’ ব্যবস্থা শুধু চীনের কিছু বিমানবন্দরে অ্যাপলের ব্যবহৃত মডেলের অনুকরণে তৈরি। একটি সূত্র ও একজন ভারতীয় সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্চ থেকে ৬টি কার্গো জেট (প্রতিটির ধারণক্ষমতা ১০০ টন) চেন্নাই থেকে যুক্তরাষ্ট্রে গেছে। এর মধ্যে একটি এই সপ্তাহে নতুন শুল্ক কার্যকর হওয়ার সময় গিয়েছে।

রয়টার্সের হিসাবে, একটি আইফোন-১৪ ও এর চার্জিং কেবলের প্যাকেজড ওজন প্রায় ৩৫০ গ্রাম। প্যাকেজিং বিবেচনায় ৬০০ টন ধারণক্ষমতার ৬টি কার্গোতে প্রায় ১৫ লাখ আইফোন থাকতে পারে। অ্যাপল ও ভারতের বিমান চলাচল মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। এ ছাড়া, কিছু সূত্র কথা বললেও গোপনীয়তার কারণে পরিচয় প্রকাশ করেনি।

বিশ্বব্যাপী অ্যাপল বছরে ২২ কোটির বেশি আইফোন বিক্রি করে। প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের হিসাবে, যুক্তরাষ্ট্রে আমদানি করা আইফোনের পঞ্চমাংশ এখন ভারত থেকে আসে, বাকিগুলো চীন থেকে। ট্রাম্প চীনের ওপর শুল্ক ৫৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করেছেন। ৫৪ শতাংশ হারে আইফোন-১৬ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ৫৯৯ ডলার থেকে বেড়ে ২ হাজার ৩০০ ডলার হতো। এতে যাতে প্রতিষ্ঠানটির পণ্য বিক্রি ও ক্রেতাদের ওপর প্রভাব না পড়ে, তাই ভারতে উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

ভারতে অ্যাপলের আইফোন উৎপাদনের কাজ করে ফক্সকন। সম্প্রতি প্রতিষ্ঠানটি ভারতে অ্যাপলের উৎপাদন ২০ শতাংশ বাড়িয়েছে এবং বিমানের মাধ্যমে আমদানি করছে। এর জন্য শ্রমিকের সংখ্যাও বাড়ানো হয়েছে এবং ফক্সকনের চেন্নাই কারখানায় রোববার ছুটির দিনেও কাজ চলছে। সংশ্লিষ্ট দুটি সূত্র নিশ্চিত করেছে, এই কারখানা গত বছর ২ কোটি আইফোন তৈরি করেছে, যার মধ্যে আইফোন ১৫ ও ১৬ মডেল রয়েছে।

চীনের বাইরে উৎপাদনের কেন্দ্র হিসেবে ভারতকে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। ভারতে ফক্সকন ও টাটা তাদের দুই প্রধান সরবরাহকারী। এই দুই প্রতিষ্ঠান দেশটিতে মোট ৩টি কারখানা চালাচ্ছে এবং আরও ২টি নির্মাণাধীন। চেন্নাইয়ে দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স স্থাপনেও পরিকল্পনা করেছে অ্যাপল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারও অ্যাপলকে প্রয়োজনীয় সহায়তা করার নির্দেশ দিয়েছে।

কাস্টমস ডেটা অনুযায়ী, গত জানুয়ারিতে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ফক্সকনের আমদানি ছিল ৭৭০ মিলিয়ন ও ফেব্রুয়ারিতে ৬৪৩ মিলিয়ন ডলার, যা আগের চার মাসে ছিল মাত্র ১১০ থেকে ৩৩১ মিলিয়ন ডলার। আর এই ২ মাসে ৮৫ শতাংশের বেশি চালান গেছে শিকাগো, লস অ্যাঞ্জেলস, নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকোতে। তবে এসব বিষয়ে ফক্সকনের কাছে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হয়নি।

বিষয়: যুক্তরাষ্ট্রঅর্থনীতিচীনঅ্যাপলউড়োজাহাজভারতডোনাল্ড ট্রাম্পআইফোননরেন্দ্র মোদি
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি: পুরনো নেতৃত্ব, নাকি নতুন মুখ?

  • ২

    নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ৩

    উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা

  • ৪

    মোদির দমন-পীড়ন: চ্যালেঞ্জের মুখে ভারতের গণতন্ত্র

  • ৫

    নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী

সম্পর্কিত
  • রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের চলমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সময় অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে।

  • মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের

    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের

    মন্ত্রণালয় জানায়, তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে, চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে এবং বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

  • নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    প্রবাসীদের কর্মক্ষম ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যে বিদেশে যান, এই যাওয়ার ক্ষেত্রে দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে খুব বেশি তৈরি করতে পারি না, সক্ষম করতে পারি না। ফলে বেশির ভাগই দেখবেন যে, তারা অদক্ষ শ্রমিক হিসেবে যায়।

  • এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে বাংলাদেশের ফর্টিজ এফসি

    প্রতিযোগিতায় অংশ নেওয়া ফর্টিজকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে কুয়েতপ্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে।