
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
ভালোবাসা মানেই এখন বড় আয়োজন। ক্যান্ডল লাইট ডিনার, দামি উপহার বা সারপ্রাইজ ট্রিপ। কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, সম্পর্ক দীর্ঘদিন ধরে সুন্দরভাবে টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি হলো দৈনন্দিন ছোট ছোট ভালোবাসা। এই ধারণাকেই বলা হচ্ছে ‘মাইক্রো–রোমান্স’।
সম্প্রতি ফোর্বসে প্রকাশিত এক প্রতিবেদনে মনোবিজ্ঞানী মার্ক ট্রাভার্স জানান, বড় আয়োজন নয়–বরং প্রতিদিনের সামান্য যত্ন, মনোযোগ ও উপস্থিতি দাম্পত্য সম্পর্কে গভীরতা আনে।
একে অপরকে খেয়াল করা
সম্পর্কে দূরত্ব তৈরি হয় তখনই, যখন মানুষ একে অপরের দিকে মনোযোগ কমিয়ে দেয়। মনোবিজ্ঞানীদের মতে, সঙ্গীর কথা বলার ভঙ্গি, হাসি, পছন্দ–এসব জিনিস খেয়াল করা সম্পর্ককে উষ্ণ করে তোলে। একটি সাধারণ বাক্য, ‘তুমি হাসলে ঘরটা আলোকিত হয়ে যায়’– সম্পর্কে বড় ইতিবাচক প্রভাব ফেলে।
ছোট ছোট প্রশংসা করা
এটি শুধু ’ধন্যবাদ’ বলার বিষয় নয়, বরং পার্টনারের ছোট ছোট প্রচেষ্টা ও উপস্থিতিকে মূল্য দেওয়া। বিশেষজ্ঞরা বলেন, সম্পর্ক সুখী রাখতে প্রতিটি নেতিবাচক মুহূর্তের বিপরীতে পাঁচটি ইতিবাচক মুহূর্ত তৈরি করতে হয়। তাই রান্না করা, সাহায্য করা বা পাশে থাকা–এসবের জন্য এক লাইনের প্রশংসাও খুব কার্যকর।
আবেগিকভাবে উপস্থিত থাকা
সঙ্গী কথা বললে মনোযোগ দিয়ে শোনা, একটু বিরতি নিয়ে বোঝার চেষ্টা করা এবং সুযোগ হলে হাত ধরা–এসব ছোট আচরণ মানসিক নিরাপত্তা বাড়ায়। গবেষণায় দেখা গেছে, এমন আবেগিক উপস্থিতি দাম্পত্য সম্পর্ককে অনেক বেশি স্থিতিশীল করে।
মনোবিজ্ঞানীদের মতে, ফুল, ডিনার বা সারপ্রাইজ অবশ্যই ভালো, কিন্তু সম্পর্ক টিকে থাকে প্রতিদিনের জমা হওয়া ছোট ছোট ভালোবাসার মুহূর্তে। এই ছোট যত্নই হলো স্থায়ী ভালোবাসার মূল শক্তি।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।