Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

এআই নিয়ে ঝুঁকির মুখে যেসব চাকরি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৮: ২৬
এআই নিয়ে  ঝুঁকির মুখে যেসব চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে ৯ কোটি ২০ লাখ মানুষ বেকার হবে বলে পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম।

Advertisement
Advertisement
Advertisement

একই সঙ্গে নতুন করে সাত কোটি ৮০ লাখ লোকের চাকরি তৈরি হবে বলেও জানিয়েছে বৈশ্বিক এ সংস্থাটি।

অর্থাৎ, কর্মক্ষেত্রের কাঠামো যেমন বদলাবে, তেমনি পাল্টে যাবে শিক্ষার ধরনও। এর মানে শুধু এআই দিয়ে প্রভাবিত পেশাগুলো নিয়ে ভাবলেই চলবে না। গভীরভাবে ভাবতে হবে ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য কী ধরনের শিক্ষা দরকার, কোন ডিগ্রিগুলো কার্যকর থাকবে আর কোনগুলো হয়ে উঠবে অপ্রাসঙ্গিক।

Advertisement
Advertisement
Advertisement
বিশেষজ্ঞদের মতে ২০৩০ সালের মধ্যে কাজ হারাবে ৯ কোটির বেশি মানুষ। ছবি: ফ্রিপিক
বিশেষজ্ঞদের মতে ২০৩০ সালের মধ্যে কাজ হারাবে ৯ কোটির বেশি মানুষ। ছবি: ফ্রিপিক

যেসব কাজ সংখ্যা ও তথ্য নিয়ে বিশ্লেষণ করে এবং যেসব কাজে নিয়মিত হিসাব বা রিপোর্ট তৈরি করতে হয়, সেসব কাজ সবচেয়ে ঝুঁকিতে আছে। এমন কিছু কাজ হলো- ডেটা অ্যানালাইসিসের প্রাথমিক স্তরের পদ, কাস্টমার সার্ভিস, প্রশাসনিক কাজ, বুককিপিং ও অ্যাকাউন্টিং, প্যারালিগাল বা আইনি সহকারী, অনুবাদকের কাজ ইত্যাদি। বিশেষজ্ঞরা ধারণা করছে ২০৩০ সালের এই পদগুলো আর থাকবে না। 

এই পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি চাপ পড়বে বিশ্ববিদ্যালয়ের ওপর। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘বিলুপ্তপ্রায়’ পেশাগুলোর সঙ্গে সঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে যাবে কিছু ডিগ্রি। এই ব্যাচেলর ডিগ্রির মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং ও বুককিপিং, কমিউনিকেশন/অ্যাডভার্টাইজিং/মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন। 

প্রথাগত হিসাবরক্ষণ বা বুককিপিং-এর কাজ এখন সহজেই এআই সফটওয়্যার দিয়ে করা যায়। তাই এই বিষয়ে পড়ুয়াদের উচিত এআই ফর ফিন্যান্স বা ফিনটেক-ভিত্তিক কোর্সে নিজেদের দক্ষতা বাড়ানো।

ভবিষ্যতে যেকোন ডিগ্রিতে শেখানো উচিত, কীভাবে এআই নৈতিক ও সৃজনশীলতার সঙ্গে ব্যবহার করা যায়। ছবি: ফ্রিপিক
ভবিষ্যতে যেকোন ডিগ্রিতে শেখানো উচিত, কীভাবে এআই নৈতিক ও সৃজনশীলতার সঙ্গে ব্যবহার করা যায়। ছবি: ফ্রিপিক

অন্যদিকে, মার্কেটিং ও যোগাযোগের জগতে এআই ইতিমধ্যেই বিপ্লব ঘটিয়েছে। কনটেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, এমনকি বিজ্ঞাপন তৈরিতেও এআই এখন মানুষের বিকল্প হয়ে উঠছে। তাই ভবিষ্যতের মার্কেটিং ডিগ্রিতে শেখানো উচিত, কীভাবে এআই নৈতিক ও সৃজনশীলতার সঙ্গে ব্যবহার করা যায়, যাতে মানবিক অনুভূতিও অটুট থাকে।

একইভাবে, গ্রাফিক ডিজাইন জগতও পরিবর্তনের মুখে। এখ চ্যাটজিপিটি, ড্যাল.ই বা মিড জার্নির টুল ব্যবহার করে যে কেউ লোগো বা পোস্টার তৈরি করতে পারে। তাই শুধুমাত্র সফটওয়্যার শেখানোর বদলে শিক্ষার্থীদের শেখাতে হবে মানব মনস্তত্ত্ব, ডিজাইন চিন্তা, মার্কেটিং কৌশল, সৃজনশীল ভাবনা। 

শুধু বিশ্ববিদ্যালয় নয়, কিছু দায়িত্ব নিতে হবে অফিস কর্তৃপক্ষেরও। তাদের উচিত কর্মীদের জন্য এআই সংক্রান্ত আপস্কিলিং বা রিস্কিলিং প্রোগ্রাম চালু করা, যাতে তারা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কাজের জন্য প্রস্তুত থাকে।

পেশাজীবীদের জন্য রয়েছে কোর্সেরা, লিংকডিন লার্নি, ইউডাসিটি, কোডেকাডেমি, গ্রেট লার্নিং-এর মতো অসংখ্য ফ্রি ও কম খরচের প্ল্যাটফর্ম, যেখানে তারা ২০২৬ ও তার পরের সময়ের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও অ-প্রযুক্তিগত এআই দক্ষতা অর্জন করতে পারেন।

ভবিষ্যতের পৃথিবীতে টিকে থাকতে হলে শুধু ‘ডিগ্রি’ নয়, প্রয়োজন অভিযোজন ও ক্রমাগত শেখার মানসিকতা। বিশ্ববিদ্যালয়, নিয়োগদাতা এবং ব্যক্তিগত পর্যায় সবার দায়িত্ব হচ্ছে নিজেদের প্রস্তুত করা সেই সময়ের জন্য। 

তথ্যসূত্র: ফোর্বস 

বিষয়: কর্মী ছাঁটাইকর্মীশিক্ষাবিশ্ববিদ্যালয়কৃত্রিম বুদ্ধিমত্তাএআইশিক্ষার্থীচাকরি
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।