Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জীবনচরচা

স্যামসাংয়ের এই ফোন শুধু অর্ডার দিলেই মিলবে, কিন্তু কেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৩: ০৩
স্যামসাংয়ের এই ফোন শুধু অর্ডার দিলেই মিলবে, কিন্তু কেন

প্রথমবারের মতো মাল্টি-ফোল্ডিং স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিক্স। বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই স্যামসাংয়ের এই প্রচেষ্টা বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

চীনা কোম্পানিগুলো ধীরে ধীরে স্মার্টফোনের বাজার দখল করতে শুরু করেছে। এরইমধ্যে ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’ নামের মডেলটি নিয়ে হাজির হলো স্যামসাং।

ফিচার ও দাম

স্যামসাংয়ের নতুন এই মডেলটির দাম প্রায় ২ হাজার ৪৪০ ডলার ( বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৯৮ হাজার ৩৫১ টাকা)। এর তিনটি প্যানেল খুললে ১০ ইঞ্চি (২৫৩ দশমিক ১ মিলিমিটার) ডিসপ্লে দেখা যায়, যা স্যামসাংয়ের সর্বশেষ গ্যালাক্সি জেড ফোল্ড ৭ মডেলের তুলনায় প্রায় ২৫ শতাংশ বড়।

Advertisement
Advertisement
Advertisement

স্যামসাং ইলেকট্রনিক্সের কোরিয়া সেলস অ্যান্ড মার্কেটিং অফিসের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স লিম বলেন, “আমি বিশ্বাস করি ফোল্ডেবল ফোনের বাজার আরও বাড়বে, বিশেষ করে ট্রাইফোল্ড এই খাতে বড় ধরনের প্রবৃদ্ধির প্রভাবক হতে পারে।”

তিনি আরও বলেন, ‘‘ফোল্ডেবল ফোনগুলো বেশি পরিমাণে বিক্রির জন্য উৎপাদন করা হবে না। যারা এমন ডিভাইস চাইবেন, সেসব গ্রাহকদের জন্যই এটি তৈরি করা হবে।’’

টানা ৩ দিন স্মার্টফোন ব্যবহার না করলে মস্তিষ্কে যে প্রভাব পড়েsmartphone (1)

কোথায় ও কখন পাওয়া যাবে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড

গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড তৈরি করা হয়েছে দক্ষিণ কোরিয়োতে। এটি ১২ ডিসেম্বর থেকে সেখানে বিক্রি শুরু হবে। এরপর এ বছরই চীন, সিঙ্গাপুর, তাইওয়ান ও সংযুক্ত আরব আমিরাতে বাজারজাত করা হবে। আমেরিকাতে আগামী বছরের প্রথম দিকে এটি পাওয়া যেতে পারে।

ফোনটিতে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেলগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা আছে, যা ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ করতে পারে।

লিম জানান, মেমরি চিপ ও অন্যান্য যন্ত্রাংশের দাম বাড়ার কারণে ফোনটির দাম নির্ধারণ করা বেশ কঠিন ছিল।

স্মার্টফোনে ইন্টারনেট স্পিড বাড়াবেন যেভাবেsmartphone photo

হুয়াওয়ে ও অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা

ট্রাইফোল্ডকে বিক্রির জন্য আনা মডেল নয় বরং নতুন প্রযুক্তির প্রদর্শনী বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা।

দক্ষিণ কোরিয়ার এনএইচ ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের সিনিয়র বিশ্লেষক রিউ ইয়ং-হো বলেন, “এটি প্রথম প্রজন্মের পণ্য এবং প্রথমবার বাণিজ্যিকভাবে ট্রাইফোল্ড ডিজাইন আসছে। তাই স্যামসাং শুরুতেই বড় পরিমাণে উৎপাদন করবে, এটা চিন্তা করা কঠিন।”

গত সেপ্টেম্বরেই বাজারে ট্রাইফোল্ড ফোন এনেছিল হুয়াওয়ে। অ্যাপলেরও আগামী বছর তাদের প্রথম ফোল্ডেবল ডিভাইস বাজারে আনার কথা। তবে দাম বেশি হওয়া এবং বেশি পরিমাণে উৎপাদনের সীমাবদ্ধতার কারণে এই খাত দ্রুত বিস্তৃত হবে না বলে বিশ্লেষকদের মত।

বিষয়: চীনস্যামসাংমোবাইল ফোনস্মার্ট ফোনপ্রযুক্তিপণ্য
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।