Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সর্বশেষ

দুদিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সুপারিশ: আলী রীয়াজ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৭: ২০
দুদিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সুপারিশ: আলী রীয়াজ

জুলাই জাতীয় সনদ বাস্তাবায়নে আগামী ১০ অক্টোবরের মধ্যেই সুনির্দিষ্ট সুপারিশ পেশ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

Advertisement

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শুরুর আগে সাংবাদিকদের এ কথা জানান কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।’

আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর কাছে দুটি বিষয়ে সুনির্দিষ্ট মতামত চেয়ে বলেন, “প্রথমত গণভোটে জনগণের সম্মতি কীভাবে বিস্তারিতভাবে নেওয়া যেতে পারে, বিশেষ করে ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলো আলাদা করে নেওয়া যায় কি না। আর দ্বিতীয়ত- গণভোট অনুষ্ঠানের একটি সময়সীমা প্রস্তাব করা।”

তিনি বলেন, “বুধবারের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত করা যাবে। তবে প্রয়োজন হলে বড়জোর আরও একদিন বা দুদিন আলোচনা চলতে পারে। কমিশনের লক্ষ্য হলো ১০ তারিখের মধ্যে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করা।”

Advertisement
Advertisement
Advertisement

আলী রীয়াজ বলেন, “গোটা দেশ অপেক্ষা করছে যে সকলে মিলে একটি ঐকমত্যের জায়গায় পৌঁছনো যাবে, যার মাধ্যমে সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি প্রস্তাব এলে কমিশন সেটাই সরকারের কাছে অনুরোধ করবে এবং তা বাস্তবায়ন হোক, এটাই আমরা চাই।”

তিনি বলেন, “এই প্রচেষ্টায় অনেকদূর অগ্রগতি হয়েছে, এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সকলেই একমতের জায়গায় আসতে পেরেছি।”

ঐক্যমত কমিশনের সহ-সভাপতি বলেন, “রাজনৈতিক দলগুলোর কাছে গণভোট বাস্তবায়নের পথ ও পদ্ধতি নিয়ে আরও সুনির্দিষ্ট আলোচনা করার আহ্বান জানাচ্ছি। এই প্রস্তাবটি চূড়ান্ত হওয়ার পর সরকারের কাছে অবগত করার পরই পরামর্শ হিসেবে দেওয়া হবে।”

আলী রীয়াজ বলেন, “গণভোটের পথে অগ্রসর হতে হলে একটি আইনি প্রক্রিয়া লাগবে, যা গণভোট অনুষ্ঠান নিশ্চিত করবে। গণভোটের বিষয়বস্তু হিসেবে ‘জুলাই জাতীয় সনদ’ এর যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট (ভিন্ন মত)’ রয়েছে, সেগুলোকে বিবেচনায় নিতে হবে।”

আলী রীয়াজ বলেন, “সাংগঠনিক ব্যস্ততার কারণে কয়েকটি দলের কাছ থেকে এখনো ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরের আনুষ্ঠানিক নাম পাওয়া যায়নি, তবে শিগগিরই তা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই কারণে ১৫-১৬ তারিখের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষরের একটি অনুষ্ঠান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”

বিষয়: জুলাই সনদজাতীয় ঐকমত্য কমিশন
Advertisement
সর্বশেষ
  • ১

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ২

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

  • ৩

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

  • ৪

    মেয়ের মতো করে বড় করেছেন ৩৫ বছরের বনসাই!

  • ৫

    কবিতা কেন গান হয়?

সম্পর্কিত
  • প্রতারণা করে জুলাই শহীদ হতে চাইলে ১০ লাখ জরিমানা: ইশরাক

    প্রতারণা করে জুলাই শহীদ হতে চাইলে ১০ লাখ জরিমানা: ইশরাক

    প্রতারণার মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ হিসেবে গেজেটভুক্ত হওয়ার চেষ্টা করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

  • ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল সোনার দাম

    ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল সোনার দাম

    নতুন নির্ধারিত দরে, এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

  • ৬ জেলায় বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা

    ৬ জেলায় বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা

    আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে বগুড়া, নওগাঁ, জামালপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত, বজ্রসহ বৃষ্টি অথবা বৃষ্টিপাত হতে পারে।

  • এই মুহূর্তে ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক

    এই মুহূর্তে ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, “পৃথিবীর মধ্যে ইউরোপই সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। এখানে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে।”