Advertisement

ইমরান খানের আরও দুই বোন আটক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইমরান খানের আরও দুই বোন আটক
ইমরান খানের দুই বোন ডা. উজমা খান ও নোরিন নিয়াজিকে সোমবার ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। ছবি: দ্য ডন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন ডা. উজমা খান ও নোরিন নিয়াজিকে সোমবার ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। দলটির ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচির আগে তাদের আটক করা হলো। খবর পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের।

Advertisement

এর আগে স্থানীয় সময় গতকাল রোববার ইমরানের আরেক বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটকের নির্দেশ দেন লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি)। ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদ অভিমুখে পদযাত্রাকে সামনে রেখে পিটিআইয়ের বিরুদ্ধে ধরপাকড়ের খবরের মধ্যেই এসব আটকের আদেশ দেওয়া হলো।

Advertisement

ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়া এবং সংবিধানের সর্বময়তা প্রতিষ্ঠার দাবিতে জনগণকে সংগঠিত করতে এই কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

স্থানীয় সময় গতকাল রোববার দেওয়া একটি বিবৃতি ডনের হাতে এসেছে। এতে লাহোর ডিসি কার্যালয় পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অর্ডিন্যান্স, ১৯৬০-এর আওতায় নোরিন ও উজমাকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেয়। আদেশে বলা হয়, তারা ‘জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার পরিপন্থী’।

এই অধ্যাদেশের আওতায় কর্তৃপক্ষ কাউকে আটক করার নির্দেশ দিতে পারে এবং এ ধরনের আদেশের বিচারিক পর্যালোচনাও সীমিত করা যায় বলে জানিয়েছে ডন।