
রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি
সংসদীয় কমিটির বৈঠকে কৃষিমন্ত্রী জানান, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে।
তুরস্কের সহযোগিতামূলক সংস্থা ‘টিকা’র মাধ্যমে ব্যাপক সংস্কার ও আধুনিকায়নের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্র গত বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ বলছে, এটি তুরস্ক-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতায় একটি নতুন মাইলফলক।
উদ্বোধনী অনুষ্ঠানে ইলিম ইয়ায়মা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেজমেদ্দিন বিলাল এরদোয়ান, টিকার প্রেসিডেন্ট আবদুল্লাহ এরেন, ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন, জার্মানির সাবেক ফুটবলার মেসুত ওজিল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিলাল এরদোয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে অবদান রাখতে সক্ষম দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, পারস্পরিক সম্মানের ভিত্তিতে তুরস্ক ও বাংলাদেশের গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্ব আরও সম্প্রসারণের সম্ভাবনা আছে।
টিকার প্রেসিডেন্ট আবদুল্লাহ এরেন বলেন, তুরস্ক–বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং টিকা এই সম্পর্ককে বাস্তব ও টেকসই উন্নয়ন প্রকল্পে রূপান্তর করতে কাজ করেছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, প্রশাসনিক অবকাঠামো এবং সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতাসহ বিভিন্ন খাতে প্রায় ২০০টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
ডেইলি সাবাহ লিখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রটি শিক্ষার্থী ও কর্মচারীদের সেবা দিয়ে আসছিল, কিন্তু পুরোনো অবকাঠামো এবং সীমিত সুবিধার কারণে স্বাস্থ্যসেবার মান পড়ে গিয়েছিল।

রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি
সংসদীয় কমিটির বৈঠকে কৃষিমন্ত্রী জানান, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে।

‘ক্রসফায়ার’ নিয়ে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যে সমালোচনার প্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ সোমবার সন্ধ্যা ৬টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।

আইজিপির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে, আশা জামায়াতের
মাহবুব জুবায়ের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে আইজিপির এমন বক্তব্য অগ্রহণযোগ্য ও অনভিপ্রেত। তার বক্তব্য দেশে ভয়ের সংস্কৃতিতে ফিরিয়ে আনার ইঙ্গিত দেয়। দেশে বিএনপির সন্ত্রাসীদের দমন করতে না পারা, চাঁদাবাজি বন্ধ ও মাদক নির্মূল করতে না পারা আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার পরিচয়।

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক
সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।