Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১২: ১৬
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা

উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Advertisement

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান বলেন, ‘‘জলবায়ুগত কারণে বাংলাদেশে জুলাই ও আগস্ট মাসে সব সময়ই বন্যার ঝুঁকি থাকে। এ সময়ে দেশের প্রধান নদীগুলোর অববাহিকা ও উজানে ভারী বৃষ্টিপাত হয়, যা দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে।’’ সে কারণেই চলতি বছরের জুলাই ও আগস্টে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

ঐতিহাসিকভাবে বর্ষা মৌসুমের এই মধ্যবর্তী সময়েই দেশে সবচেয়ে ভয়াবহ বন্যাগুলো ঘটেছে।

১৯৮৮ সালের বন্যা

Advertisement
Advertisement
Advertisement

আগস্ট-সেপ্টেম্বরে অতিবৃষ্টির ফলে দেশের প্রায় ৮২ হাজার বর্গকিলোমিটার এলাকা (প্রায় ৬০ শতাংশ ভূখণ্ড) প্লাবিত হয়েছিল।

১৯৯৮ সালের বন্যা

জুলাই ও আগস্টজুড়ে দুই মাসেরও বেশি সময় স্থায়ী এই বন্যায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৩ কোটি মানুষ সাময়িকভাবে বাস্তুচ্যুত বা পানিবন্দি হয়ে পড়েন।

২০০৪ সালের বন্যা

২০০৪ সালে জুলাইয়ের শেষ দিকে এই দুই নদীর পানির সর্বোচ্চ প্রবাহ একসঙ্গে মিলিত হওয়ায় ভয়াবহ বন্যা দেখা দেয় এবং শুধু উত্তর-পূর্বাঞ্চলেই প্রায় ৩০ হাজার বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়।

২০২২ ও ২০২৪ সালের বন্যা

২০২২ সালের মেঘনা অববাহিকার বন্যা এবং ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সম্মিলিতভাবে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন, যা উজানের অতিবৃষ্টির ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টি আরও স্পষ্ট করে।

১০ থেকে ১৫ দিন আগেই মিলবে পূর্বাভাস

সারদার উদয় রায়হান বলেন, বর্তমানে এফএফডব্লিউসি দেশের অভ্যন্তরীণ নদী অববাহিকার জন্য ১০ থেকে ১৫ দিন আগেই বন্যার পূর্বাভাস দিতে সক্ষম। তবে উপকূলীয় নদীগুলোর ক্ষেত্রে তিনদিন আগে পূর্বাভাস দেওয়া যায়।

দেশের নদ-নদীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদ অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হতে পারে। অববাহিকা ও উজানে ভারী বৃষ্টিপাত না হওয়ায় আগামী কয়েক দিন মেঘনা নদী অববাহিকার পরিস্থিতি স্থিতিশীল থাকবে।

এফএফডব্লিউসির এই নির্বাহী প্রকৌশলী আরও জানান, চলতি মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে দেশের উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফাইল ছবি। ছবি: রয়টার্স
ফাইল ছবি। ছবি: রয়টার্স

৫ দিনের বন্যা পূর্বাভাস ও নদ-নদীর পরিস্থিতি

এফএফডব্লিউসি প্রকাশিত বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী ব্যবস্থার পানির স্তর কমেছে। তবে আগামী চার দিনে পানির স্তর বৃদ্ধি পেতে পারে এবং পঞ্চম দিনে তা স্থিতিশীল থাকতে পারে।

আগামী ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আগামী পাঁচ দিনে গঙ্গা-পদ্মা নদীর পানির স্তর বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে তা বিপৎসীমার নিচেই প্রবাহিত হবে।

আগামী ৭২ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা (উচ্চ মেঘনা) নদ-নদীর পানি সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে সংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত থাকতে পারে।

বর্তমানে নীলফামারীর ডালিয়া ও লালমনিরহাটে তিস্তা নদীর তারাপুর পয়েন্ট, সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি নিজ নিজ সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

বিষয়: আবহাওয়াবন্যার খবরআবহাওয়া অধিদপ্তরবন্যাআবহাওয়া বার্তা
Advertisement
সর্বশেষ
  • ১

    হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১,২১৩

  • ২

    ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহায়তায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি

  • ৩

    ট্রাম্পের ‘যুদ্ধবিরতির’ পর প্রথমবার ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালায়নি রাশিয়া

  • ৪

    কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

  • ৫

    বাংলাদেশের অর্থনীতি কোন অবস্থায়?

সম্পর্কিত
  • হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১,২১৩

    হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, আক্রান্ত ১,২১৩

    দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৩টি শিশু। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

  • ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহায়তায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি

    ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহায়তায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি

    ধারাবাহিক আন্দোলনে থাকা সাধারণ শিক্ষার্থীরা সোমবার বেলা ১২টার দিকে উপাচার্য ভবনে তালা দেয়। এতে উপাচার্যসহ ১২ জন সেখানে আটকা পড়েন। পরে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে রাতে সরিয়ে নেওয়া হয়।

  • ট্রাম্পের ‘যুদ্ধবিরতির’ পর প্রথমবার ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালায়নি রাশিয়া

    ট্রাম্পের ‘যুদ্ধবিরতির’ পর প্রথমবার ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালায়নি রাশিয়া

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলার কোনো উল্লেখ করেনি। ‘জ্বালানি যুদ্ধবিরতি’ নিয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের এক মুখপাত্র শুধু বলেন, এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান।

  • কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

    কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

    শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে রাজশাহীর সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।