
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
রংপুরের কাউনিয়া উপজেলার ১০টি গ্রামের ৫০ জনেরও বেশি মানুষ বছরের পর বছর ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন। বন্যার পানিতে একটি সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ার পর প্রতিদিন একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন তারা।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, এ ছাড়া তিস্তা নদীর ভাঙনে সংযোগ সড়ক বিলীন হয়ে যাওয়ায় বালাপাড়া ইউনিয়নের গোপীডাঙ্গা মৌলভীবাজারের কংক্রিটের সেতুটি যানবাহনের জন্য প্রায় অচল হয়ে পড়েছে। সেতুটি একদিকে বেশ ঝুঁকেও পড়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৩৭ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে এই কংক্রিটের সেতুটি নির্মাণ করেছিল।
তবে নির্মাণের কয়েক বছর পরই তিস্তা নদীর বন্যার পানিতে সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেসে যায়।
কর্তৃপক্ষ কোনো সংস্কার কাজ না করায় যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে স্থানীয় বাসিন্দারাই কাঠ ও বাঁশের একটি অস্থায়ী সাঁকো তৈরি করেন। এরপর থেকে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যাটারিচালিত অটো রিকশা, ভ্যান ও ঘোড়ার গাড়িসহ হাজার হাজার যাত্রী এই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করছেন।
বাসিন্দারা অভিযোগ করেন, সেতুতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং রাতে চলাচল করা আরও বেশি বিপজ্জনক হয়ে পড়েছে। তারা বলেন, সেতু পুনর্নির্মাণ ও সংযোগ সড়কের সংস্কারের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন জানিয়ে কেবল আশ্বাসই মিলেছে।
বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজার রহমান জানান, ১০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এই পারাপারের ওপর নির্ভরশীল।
ইউপি চেয়ারম্যান আনসার আলী বলেন, একটি নতুন সেতু নির্মাণের জন্য এলজিইডিতে একাধিক প্রস্তাব জমা দেওয়া হয়েছে।
কাউনিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মনি রুল ইসলাম জানান, নতুন সেতুর একটি প্রস্তাব ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে।
তিনি বলেন, ‘‘প্রকল্পটি এখন ডিজাইন বা নকশা তৈরির পর্যায়ে রয়েছে। আশা করছি শিগগিরই দরপত্র (টেন্ডার) অনুমোদন পাবে এবং তার পরপরই নির্মাণকাজ শুরু হবে।’’

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প