Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কাউন্টি অভিষেকেই ম্যাচসেরা হাসান মাহমুদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৫: ৩৪
কাউন্টি অভিষেকেই ম্যাচসেরা হাসান মাহমুদ

দেশ ছাড়ার আগে বলেছিলেন, কাউন্টি অভিষেকে পাঁচ উইকেট নিতে চান। কেন্টের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে সেই কথা রেখেছেন হাসান মাহমুদ। বাংলাদেশি এই পেসার ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। তাতে সমর্থকদের ভোটে কেন্টের ম্যাচসেরার খেতাব জিতেছেন হাসান।

Advertisement

চরচাকে সেই অনুভূতি জানিয়ে মুঠোফোন বার্তায় হাসান মাহমুদ বলেছেন, “এটা দারুণ ব্যাপার। পাঁচ উইকেট নিয়েছি, দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার ছিল না। কাউন্টি ক্রিকেট শেখার মঞ্চ। আমি তাই এখানে খেলে বোলার হিসেবে নিজেকে যতটা পারি, সমৃদ্ধ করার চেষ্টা করব।”

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেট খেলছেন হাসান। সব মিলিয়ে অন্তত পাঁচ ম্যাচের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। সেই পথচলায় তার সূচনাটা স্বপ্নময় হয়েছে।

প্রথম ইনিংসে অবশ্য প্রতিপক্ষ মাত্র ৮৭ রানে গুটিয়ে যাওয়ায় খুব বেশি কিছু করার সুযোগ পাননি। অল্প সময়েই অবশ্য ৩২ রানে ৩ উইকেট নেন, যেখানে ছিল ইংলিশ কন্ডিশনের জন্য আদর্শ কয়েকটি ডেলিভারি।

Advertisement
Advertisement
Advertisement

ব্যাট হাতে অপরাজিত ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে হাসান হাজির হন সেরা ছন্দে। ৪২৪ রানের টার্গেটে এক পর্যায়ে ৪ উইকেটে ২৫৩ রান ছিল ল্যাঙ্কাশায়ারের। তবে ডানহাতি এই পেসার আক্রমণে এসেই ভেঙে দেন দলটির সব প্রতিরোধ।

মাত্র ৬৯ রানে ৬ উইকেট নিয়ে ল্যাঙ্কাশায়ারকে ২৮৩ রানে অলআউট করার রাখেন বড় ভূমিকা। প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ইনিংসে ছয় উইকেট ছিল না হাসানের। ম্যাচে ১০১ রানে ৯ উইকেট তার প্রাপ্তি, যা প্রথম শ্রেণির ক্রিকেটেও তার ক্যারিয়ার সেরা।

কেন্টের ১৪০ রানে জয়ে হাসানের এই ভূমিকা মনে ধরেছে কেন্ট সমর্থকদের। ক্লাবটি ‘এক্স’ প্ল্যাটফর্মে একটা ভোটাভুটির আয়োজন করেছিল। সেখানে সর্বোচ্চ ৭৩% ভোট পেয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।

বিষয়: ক্রিকেটইংল্যান্ডক্রিকেটারখেলা
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।