Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জ্বালানি তেলের দাম বাড়াতে বলল সিপিডি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৬: ৩৬
জ্বালানি তেলের দাম বাড়াতে বলল সিপিডি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং ভর্তুকির বাড়তি চাপ সামাল দিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জ্বালানি তেলের দাম সমন্বয় বা বৃদ্ধির সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার ধানমন্ডি সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এই সুপারিশ তুলে ধরেন।

দেবপ্রিয় বলেন, “বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে একটি কঠোর রোডম্যাপ নিয়ে এগোতে হবে।”

সিপিডির বিশ্লেষণ অনুযায়ী, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ফলে বাংলাদেশের বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় প্রায় ৪.৮৮ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে, যা দেশের মোট জিডিপির প্রায় ১.১ শতাংশ। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং টাকার মানও দুর্বল হচ্ছে বলেও জানায় সিপিডি।

Advertisement
Advertisement
Advertisement

সংস্থাটি জানায়, বর্তমানে জ্বালানি তেলের মূল্যের ওপর প্রায় ৩২ শতাংশ কর বিদ্যমান। সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো, রাজস্ব ধরে রাখতে এই কর বজায় রাখা নাকি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তা কমানো। তবে ভর্তুকির চাপ কমাতে আংশিক মূল্যবৃদ্ধির পক্ষে মত দিয়েছে সিপিডি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যুৎ খাতে বর্তমানে প্রায় ৩৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, যা সরকারের বাজেট ব্যবস্থাপনার জন্য বড় ঝুঁকি।

রাজস্ব বাড়াতে করের হার বাড়ানোর বদলে করের আওতা বাড়ানোর সুপারিশও করেছে সিপিডি। দেবপ্রিয় বলেন, কর-জিডিপি অনুপাত বাড়াতে রাজস্ব প্রশাসনে দ্রুত সংস্কার প্রয়োজন।

এছাড়া, বছরের পর বছর ঝুলে থাকা অকার্যকর উন্নয়ন প্রকল্পগুলোকে ‘জম্বি প্রজেক্ট’ হিসেবে আখ্যা দিয়ে সেগুলো বাজেট থেকে বাদ দেওয়ার আহ্বানও জানান তারা।

সিপিডি বর্তমান অর্থনীতির সামনে তিনটি বড় চ্যালেঞ্জ তুলে ধরে–ভর্তুকির চাপ, বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা এবং বিনিময় হারের অস্থিরতা।

সংস্থাটির মতে, আসন্ন বাজেটকে পুরোপুরি সংস্কারমুখী ও বাস্তবভিত্তিক করা না গেলে অর্থনীতির চাপ আরও বাড়তে পারে।

বিষয়: জ্বালানিআন্তর্জাতিকজ্বালানি তেলবাজারসিপিডিড. দেবপ্রিয়ধানমন্ডিবাজেট
সর্বশেষ
  • ১

    লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

  • ২

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

  • ৩

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

  • ৪

    একেকটি ঘটনা একেকটি বেদনার গল্প

  • ৫

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

সম্পর্কিত
  • লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

    লিটারে ২০ টাকা করে বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম

    নতুন দর অনুযায়ী, লিটার প্রতি ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে, অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে এই দাম কার্যকর হবে।

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়েছে পুলিশ

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সদস্য গাজী নজরুল ইসলামের কক্ষে তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ আজ সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

  • সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটে প্রতিমা ভাঙচুর, যুবক কারাগারে

    সিলেটের বালাগঞ্জে মণ্ডপে ঢুকে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় সাঈদুজ্জামান শিমুল (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের বালাগঞ্জ পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। আজ রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    প্রথমবারের মতো তদন্তে এসআরবি

    রাজধানীর মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিন আসামির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে। মামলাটিতে প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।