Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চীনের স্টারবাকস বিক্রি হচ্ছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৮: ১৬
চীনের স্টারবাকস বিক্রি হচ্ছে

আমেরিকান কফি চেইন স্টারবাকস চীনে তাদের অপারেশন কন্ট্রোল বিক্রি করে দিচ্ছে। চাইনিজ বিনিয়োগ কোম্পানি বয়ু ক্যাপিটালের কাছে প্রায় ৪০০ কোটি ডলারে এ লক্ষ্যে চুক্তি করেছে স্টারবাকস।

Advertisement

আমেরিকার সিয়াটলভিত্তিক কফি চেইন স্টারবাকস জানিয়েছে, বয়ু ক্যাপিটালের বিনিয়োগ থেকে পাওয়া অর্থ চীনের বাজারে তাদের প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে সহায়তা করবে। তারা লাকিন কফি কোম্পানিকে চীনের স্থানীয় বাজারে বড় প্রতিদ্বন্দ্বী ভাবছে। এই দুই চাইনিজ কোম্পানি স্টারবাকসের দামের এক-তৃতীয়াংশেরও কমে কফি বিক্রি করছে।

বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টারবাকসের সিইও ব্রায়ান নিকোল বলেন, “আমরা চীনের আরও বেশি শহরে অনেক গ্রাহকের কাছে স্টারবাকসকে পৌঁছে দিতে চাই। আজকের আট হাজার স্টারবাকস কফি হাউস থেকে আমরা ভবিষ্যতে তা ২০ হাজারের বেশি পর্যন্ত নিয়ে যেতে পারব বলে আশা করি।”

১৯৯৯ সালে চীনে প্রবেশের পর দেশটিতে কফি সংস্কৃতি গড়ে তোলার কৃতিত্ব স্টারবাকসের। তবে চীনা বাজারে শেয়ার কমছে এই কফি জায়ান্টের। ইউরোমনিটর ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ৩৪ শতাংশ বাজার শেয়ার থেকে নেমে ১৪ শতাংশে এসে পৌঁছেছে স্টারবাকসের শেয়ার।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্লেষকরা বলছেন, যেহেতু স্টারবাকস কফিপ্রেমীদের মিলনস্থল, তাই তারা তাদের ঐতিহ্য ধরে রাখতে আরও বেশি আরামদায়ক পরিবেশ রক্ষায় মনোযোগ দেবে। তবে তারা মনে করেন, লাকিন কফির সঙ্গে মূল্যযুদ্ধে জড়ানো স্টারবাকসের জন্য ভুল হবে।

এই বিনিয়োগ প্রতিষ্ঠানটির পরিকল্পনা সম্পর্কে অবগত এক ব্যক্তি পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, বয়ু ক্যাপিটাল চীনের ছোট ও মাঝারি শহরগুলোতে আরও বেশি স্টারবাকস শাখা খোলায় সহায়তা করবে এবং বর্তমান শাখাগুলোতে কফির দাম কমানোর ওপর কাজ করবে।

বিষয়: আন্তর্জাতিকআমেরিকাকফিঅর্থনীতির খবরচীন
Advertisement
সর্বশেষ
  • ১

    বনলতা এক্সপ্রেসের ‘ঠেকাই মাথা’ শিল্পী বলেছিলেন, ‘গানটা যেন না বাইর হয়’

  • ২

    ইতিহাসের দুর্ভেদ্য সংকেত ভাঙছে কৃত্রিম বুদ্ধিমত্তা

  • ৩

    জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি কতটা বদলেছে?

  • ৪

    আত্মসমর্পণ করে কারাগারে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ‘বগা’

  • ৫

    অস্ত্রোপচারের পর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে পোপ লিও

সম্পর্কিত
  • আত্মসমর্পণ করে কারাগারে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ‘বগা’

    আত্মসমর্পণ করে কারাগারে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ‘বগা’

    চাঁদাবাজির মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন বগাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বগা।

  • অস্ত্রোপচারের পর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে পোপ লিও

    অস্ত্রোপচারের পর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে পোপ লিও

    রোববার ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্রাসাদের একটি জানালা থেকে নিচে সমবেত তীর্থযাত্রীদের উদ্দেশে কথা বলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পোপ লিও। এ সময় তার মুখে ছিল হাসি এবং কণ্ঠ ছিল দৃঢ় ও স্পষ্ট।

  • চট্টগ্রামে ২ বছর আগে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

    চট্টগ্রামে ২ বছর আগে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

    চট্টগ্রামের ডবলমুরিং থানা থেকে দুই বছর আগে লুট হওয়া ‘টরাস পিস্তল’ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর রাতে আগ্রাবাদের সরকারি কমার্স কলেজের পাশে পরিত্যক্ত একটি শিক্ষাভবনের দোতলা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

  • ফ্রান্সে মুখোশধারী বিক্ষোভকারীদের আগুনে ঐতিহাসিক স্থাপনা বিধ্বস্ত

    ফ্রান্সে মুখোশধারী বিক্ষোভকারীদের আগুনে ঐতিহাসিক স্থাপনা বিধ্বস্ত

    ১৮৮৩ সালে উদ্বোধন করা এই ভবনটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত। প্যারিসের টাউন হলের আদলে নির্মিত ভবনটির কেন্দ্রীয় ঘড়ির টাওয়ার ও ঘণ্টাধ্বনি টাওয়ার নিচের চত্বর থেকে ৪৩ মিটার (১৪১ ফুট) উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে ছিল।