Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পুরোনো রাজবাড়ি ভাঙতে গিয়ে মিলল ৬ সুড়ঙ্গ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭: ৪৯
পুরোনো রাজবাড়ি ভাঙতে গিয়ে মিলল ৬ সুড়ঙ্গ

রাজশাহী মহানগরীর দরগাপাড়া মহল্লায় একটি পুরোনো রাজবাড়ি ভাঙার সময় মাটির নিচে সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে।

Advertisement

গত মঙ্গলবার দুপুরে ভবনটি ভাঙার কাজ শুরু হলে নিচতলা থেকে হঠাৎ একটি সুড়ঙ্গ বেরিয়ে আসে। সুড়ঙ্গ থেকে অনবরত পানি বের হচ্ছে, যা এলাকাবাসীর কৌতূহল ও উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয়রা জানায়, এই বাড়িটি দিঘাপতিয়ার রাজা হেমেন্দ্র কুমার রায়ের ছেলে সন্দীপ কুমার রায়ের তৈরি। বাড়িটিতে দুটি একতলা ভবন ও পেছনে একটি দোতলা ভবন ছিল। দীর্ঘদিন পরিত্যক্ত এবং জরাজীর্ণ হয়ে যাওয়ায় সম্প্রতি প্রশাসন এটি নিলামে মাত্র দেড় লাখ টাকায় বিক্রি করে দেয়।

বোয়ালিয়া ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী, জমিটির খতিয়ান শ্রেণিতে লেখা রয়েছে ‘সিভিল ডিভিশন অফিস’ এবং মালিকানা হিসেবে উল্লেখ রয়েছে ‘দিঘাপতিয়া স্টেট, বলিহার, নাটোর’।

Advertisement
Advertisement
Advertisement

১৯৮১ সালে ভবনটিকে অর্পিত সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়। ইতিহাস অনুযায়ী, মহারানি হেমন্তকুমারী পুঠিয়া থেকে রাজশাহী শহরে এলে এই বাড়িতেই অবস্থান করতেন।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজশাহী বরেন্দ্র গবেষণাগারের ডেপুটি রেজিস্ট্রার সামসুল আরেফিন জানান, মাটির নিচে পাঁচ থেকে ছয়টি সুড়ঙ্গের মতো কাঠামো দেখা গেছে, যেগুলোর কিছু অংশ আগেই ভেঙে গেছে। তার ধারণা, ব্রিটিশ আমলে ভবন ঠান্ডা রাখার জন্য বাতাস চলাচলের ব্যবস্থা হিসেবে এ ধরনের সুড়ঙ্গ ব্যবহার করা হতো।

তিনি আরও জানান, রাজশাহীর অনেক পুরোনো ভবন ব্রিটিশ আমলের হওয়ায় বিষয়টি ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন হতে পারে। পরিচালকের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিষয়:
রাজা
রাজশাহী
সুড়ঙ্গ
গবেষণাগার
ব্রিটিশ
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।