Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

থাইল্যান্ডে নির্বাচন আজ, হচ্ছে গণভোটও

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ০১
থাইল্যান্ডে নির্বাচন আজ, হচ্ছে গণভোটও

থাইল্যান্ডে তিন বছরের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। পাশাপাশি দেশটির সংবিধান সংস্কার নিয়েও একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় আজ রোববার সকাল ৮টার দিকে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ধীর অর্থনৈতিক বৃদ্ধি ও তীব্র জাতীয়তাবাদী আবহের মধ্যেই চলছে দেশটির পাঁচ কোটি ৩০ লাখ ভোটারের সমর্থন পাওয়ার লড়াই।

যদিও ভোটে অংশ নিচ্ছে ৫০টিরও বেশি দল, তবে সাংগঠনিকভাবে এবং জনপ্রিয়তার দিক থেকে কেবল তিনটি দল জয়ী হওয়ার সম্ভাবনা রাখে।

Advertisement
Advertisement
Advertisement

দল তিনটি হলো- নাথাফং রুয়েংপানিয়াউতের নেতৃত্বাধীন বিরোধী দল ‘পিপলস পার্টি’, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন রক্ষণশীল দল ‘ভুমজাইথাই পার্টি’ ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল ‘ফিউ থাই’ ।

জরিপ বলছে, কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে না। তাই ৫০০ আসনের পার্লামেন্টে জোট আলোচনা হয়ে উঠছে অপরিহার্য। পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের মাধ্যমে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রগতিশীল পিপলস পার্টির সবচেয়ে বেশি আসন জেতার সম্ভাবনা রয়েছে। তবে সেনাবাহিনী ও আদালতের ক্ষমতা কমানো এবং বড় বড় ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙার মতো পরিকল্পনা প্রতিদ্বন্দ্বীদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা হয়তো একত্রিত হয়ে সরকার গঠন করে দলটিকে বাইরে রাখতে পারে।

নির্বাচন-পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা চলছেnahid islam

মুভ ফরওয়ার্ড পার্টির এই উত্তরসূরি দল ২০২৩ সালে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সবচেয়ে বেশি আসন জিতেছিল। কিন্তু সেনাবাহিনীর মনোনীত সিনেটের বাধার কারণে ক্ষমতায় যেতে পারেনি। পরে সাংবিধানিক আদালত দলটিকে বিলীন করে দেয়, কারণ তারা থাইল্যান্ডের রাজপরিবারের সম্মান রক্ষার আইন সংস্কারের আহ্বান জানিয়েছিল।

চার্নভিরাকুলের নেতৃত্বাধীন রক্ষণশীল দল ভুমজাইথাই পার্টিকে রাজতন্ত্র ও সেনাবাহিনীর সমর্থন পাওয়া প্রধান দল হিসেবে মনে করা হচ্ছে। তিনি গত সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার মন্ত্রিসভায় ছিলেন। পেতংতার্নকে দেশটির সাংবিধানিক আদালত বরখাস্ত করে। অনাস্থা প্রস্তাবের হুমকি পাওয়ার পর চার্নভিরাকুল ডিসেম্বর মাসে পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনের ঘোষণা দেন।

ফিউ থাই হলো এই নির্বাচনে তৃতীয় প্রধান প্রতিদ্বন্দ্বী, যা সাবেক প্রধানমন্ত্রী থানসিন সিনাওয়াত্রার সমর্থিত রাজনৈতিক আন্দোলনের নতুন রূপ। এই দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী থাকসিনের ভাতিজা যোদচানান ওংসাওয়াত।

তাদের দলটি থাই রাক থাই দলের পপুলিস্ট নীতি অবলম্বন করেছে। এই দল ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল এবং পরে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারায়।

এই সাধারণ নির্বাচনের সঙ্গে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। গণভোটে ভোটারদের কাছে জানতে চাওয়া হচ্ছে, থাইল্যান্ড কি ২০১৭ সালে সামরিক বাহিনী প্রণীত সংবিধান পরিবর্তন করবে কি না।

বিষয়: নির্বাচনথাইল্যান্ডগণভোটভোটসংবিধান
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক