
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা জজ জ্যানেট ভার্গাস অভিবাসী ভিসা-সংক্রান্ত ওই নীতির বিরুদ্ধে রায় দেওয়ার পর গত ২১ আগস্ট এটি বাতিল হয়ে যায়।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
এই সময়ে নতুন করে হাসপাতালে ১৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সর্বশেষ মৃত্যুর ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন এই ১ জনের মৃত্যুর পরে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জন। অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ জনে। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। মোট আক্রান্তের ৬৩ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৪ শতাংশ নারী।
এর আগে ২০২৫ সালে বাংলাদেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে ৪১৩ জন রোগী প্রাণ হারিয়েছিলেন।

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা জজ জ্যানেট ভার্গাস অভিবাসী ভিসা-সংক্রান্ত ওই নীতির বিরুদ্ধে রায় দেওয়ার পর গত ২১ আগস্ট এটি বাতিল হয়ে যায়।

প্রশাসনে রদবদল, চার দপ্তরে নতুন সচিব
প্রশাসনে বড় রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্যসহ কয়েকটি সচিব পদে পরিবর্তন এনেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন।

যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
পুলিশের ধারণা, ফ্লাইওভারের ওপর দিয়ে হাঁটা বা রাস্তা পার হওয়ার সময় কোনো দ্রুতগতির অজ্ঞাত গাড়ি ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

ইউক্রেনে হামলা জোরদার ও ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের
ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সামরিক অভিযান থামানোর জন্য মস্কোর ওপর চাপ বাড়ালেও, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও হামলা চালানোর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরানকে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, কিরগিজস্তানে অ