
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি(জোনায়েদ সাকি)।
ক্রিমিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে রাশিয়ার ২৯ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা তাস এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নিয়মিত একটি ফ্লাইট চলাকালে এএন-২৬ মডেলের বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনুসন্ধানকারী দল কৃষ্ণ সাগর উপকূলবর্তী পার্বত্য এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।
বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনায় বিমানে থাকা ৬ জন ক্রু ও ২৩ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির ওপর বাইরে থেকে কোনো হামলার (যেমন ক্ষেপণাস্ত্র, ড্রোন বা পাখি) চিহ্ন পাওয়া যায়নি। তাদের ভাষ্য, প্রাথমিক তথ্য বলছে কারিগরি বা যান্ত্রিক ত্রুটিই এই দুর্ঘটনার কারণ। ঘটনাটি তদন্তে সেনাবাহিনীর একটি বিশেষ কমিশন কাজ করছে।
এএন-২৬ মূলত ১৯৬০-এর দশকের একটি সামরিক পরিবহন বিমান। গত কয়েক দশকে এটি পণ্য ও যাত্রী পরিবহনে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে এই মডেলের বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে।
ব্যাংকের সিএসআর: টাকা কোথায় যায়, নীতিমালা থাকলেও মানছে কতটা?
সৌদি আরবে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে বন্দী রয়েছে: শামা ওবায়েদ
‘ইশরাক ভেবেছিলেন এটা হিরোইক একটা ব্যাপার হবে’
সিডনিতে বাঙালিয়ানার মহোৎসব, গান–নাচ আর তারার মেলায় জমজমাট সিসিএ স্প্রিং ফেয়ার
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি(জোনায়েদ সাকি)।
গাজীপুরে ২ শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪
গাজীপুরের জয়দেবপুরে বাসায় আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন- মহসিন প্রধান (৩০), তার স্ত্রী সেলিনা আক্তার (২৫) এবং তাদের দুই ছেলে সোহাদ (৪) ও সায়ান (৫)।

লংমার্চ বাদ দিয়ে সংসদে এসে আলোচনা করুন: মীর শাহে আলম
বিরোধী দলকে লংমার্চসহ রাজপথের বিভিন্ন আন্দোলন-কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় সংসদে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৯৯
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।