
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ভারতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে প্রথম ডেঙ্গু প্রতিরোধক টিকা ‘কিউডেঙ্গা’। সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) থেকে বাজারজাতকরণের অনুমতি পাওয়ার পর তা প্রস্তুতকারী প্রতিষ্ঠান টাকেডা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন এই টিকাটি ৪ থেকে ৬০ বছর বয়সী যেকোনো ব্যক্তি নিতে পারবেন। ‘লাইভ-অ্যাটেনুয়েটেড টেট্রাভালেন্ট’ প্রযুক্তিতে তৈরি এই ভ্যাকসিন ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম। এটি তিন মাসের ব্যবধানে মোট দুই ডোজে গ্রহণ করতে হবে।
প্রস্তুতকারক কোম্পানিটি জানিয়েছে, ভ্যাকসিন প্রয়োগের জন্য পূর্বে ডেঙ্গু সংক্রমণ হয়েছিল কি না, তা জানার জন্য কোনো ধরণের প্রি-ভ্যাকসিন স্ক্রিনিং বা পরীক্ষার প্রয়োজন নেই। পাশাপাশি আগে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত না হলেও এই টিকা গ্রহণ করা যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া এই টিকাটি এশিয়া, ল্যাটিন আমেরিকা ও ইউরোপের ৪৩টি দেশে অনুমোদিত হয়েছে। বিশ্বে ইতোমধ্যে ৩ কোটি ২০ লাখেরও বেশি ডোজ বিতরণ করা হয়েছে।
বিশ্বে ১৯টি ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ২৮ হাজারের ও বেশি অংশগ্রহণকারীর তথ্যের ওপর ভিত্তি করে এই অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে মূল ফেজ-৩ ট্রায়ালে দেখা যায়, দ্বিতীয় ডোজ নেওয়ার ১২ মাস পর ডেঙ্গুর বিরুদ্ধে ৮০ দশমিক ২ শতাংশ কার্যকারিতা পাওয়া গেছে। পাশাপাশি ১৮ মাসে ডেঙ্গুজনিত রোগে হাসপাতালে ভর্তি কমানোর ক্ষেত্রে ৯০ দশমিক ৪ শতাংশ কার্যকর।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প