সিলেট প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। আজ রোববার শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী প্রচারণার জন্য ১২ ঘণ্টা সময় বাড়ানোর কথা জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণায় বিঘ্ন ঘটে। পরে বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাকসু নির্বাচন ২০ জানুয়ারি নির্বাচনের অনুমতি দেয়। প্রার্থীদের প্রচারণার সুবিধার্থে শাকসু নির্বাচনের প্রচারণার শেষ সময় রোববার রাত ৯টা পর্যন্ত বাড়ানো হলো।
নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণার সময় শেষ হওয়ার কথা। সে হিসাবে শনিবার রাত ১০টায় প্রচারণার সময় শেষ হয়। তবে কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে।

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরইমধ্যে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি জানিয়েছে, প্রশ্নের কোনো ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।