Advertisement

বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ এসেছে: প্রেস সচিব

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ এসেছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর প্রাথমিক সব প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ এসেছে। বুধবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনা ব্রিফ করার সময় তিনি এ কথা জানান।

Advertisement

ওই ঘটনা তদন্তে গঠিত কমিটি বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি।

প্রতিবেদনের বরাতে তিনি বলেন, “পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।”

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়, যাদের বেশির ভাগই শিশু।

Advertisement

শফিকুল আলম বলেন, “এই দুর্ঘটনার ওপর গত ২৯ জুলাই একটি তদন্ত কমিটি করা হয়েছিল। আজকে কমিটির প্রধান লেফটেনেন্ট জেনারেল কামরুল হাসান প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত কমিটি বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী ও আক্রান্তসহ ১৫০ জনের সাথে কথা বলেছেন। ১৬৮টি তথ্য উদঘাটন করে ৩৩টি সুপারিশমালা দিয়েছেন।”