Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৩: ২৯
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে কিম ইল সুং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনকালে ভাষণ দিচ্ছেন কিম জং উন। ৩০ সেপ্টেম্বর ২০২৬। ফাইল ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নবনির্মিত একটি সেতু দিয়ে প্রতিবেশী দেশ চীনে পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার সরকারের একটি সূত্রের বরাতে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ আজ শনিবার এ তথ্য জানিয়েছে।

Advertisement

দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। মন্তব্যের অনুরোধে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এখনো সাড়া দেয়নি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বহু বছর ধরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন এবং মহামারিসংশ্লিষ্ট বিঘ্নের পর বাণিজ্য ও ব্যবসা-বাণিজ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে চীন ও উত্তর কোরিয়া চলতি মাসে দানদংয়ে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থল সীমান্তপথটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে।

Advertisement
Advertisement
Advertisement

সর্বশেষ জানা তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উদ্‌যাপনে অংশ নিতে চীন সফর করেছিলেন কিম। সে সময় তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করেন।

সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে গত জুনে উত্তর কোরিয়া সফর করেন সি চিনপিং। সে সময় দুই দেশ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়।

দক্ষিণ কোরিয়ার সীমান্তে প্রচারমূলক সম্প্রচার আবার চালুর ঘোষণা উত্তর কোরিয়ারKim Jong Un's sister–AP–UNB

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা আবার শুরু করতে আগ্রহী। তবে চলতি বছর ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক হওয়ার সম্ভাবনা কমে আসছে বলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা মনে করছেন। রয়টার্স শুক্রবার এ খবর জানিয়েছে।

আগামী মাসে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিষয়: উত্তর কোরিয়াদক্ষিণ কোরিয়াচীনকিম জং উনসি চিনপিংএপেকসম্মেলনবেইজিংডোনাল্ড ট্রাম্প
Advertisement
সর্বশেষ
  • ১

    মাদ্রাসায় শিশু সুরক্ষা নিশ্চিতের দাবি এমজেএফের

  • ২

    আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের উদ্বেগ

  • ৩

    গাজীপুরে সুতার গোডাউনে আগুন

  • ৪

    চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

  • ৫

    এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হত্যার হুমকি

সম্পর্কিত
  • মাদ্রাসায় শিশু সুরক্ষা নিশ্চিতের দাবি এমজেএফের

    মাদ্রাসায় শিশু সুরক্ষা নিশ্চিতের দাবি এমজেএফের

    বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতন ও হয়রানির সাম্প্রতিক সংবাদে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।

  • আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের উদ্বেগ

    আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের উদ্বেগ

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটি বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

  • গাজীপুরে সুতার গোডাউনে আগুন

    গাজীপুরে সুতার গোডাউনে আগুন

    গাজীপুরে একটি গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

  • এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হত্যার হুমকি

    এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হত্যার হুমকি

    রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গুদামে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় করা মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিরোধ মীমাংসা করতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।