
শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।
চরচা প্রতিবেদক

শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসারত আছেন সাংবাদিক ফারজানা রুপা। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের প্রিজন সেলের দ্বায়িত্বরত এক কর্মকর্তা চরচাকে জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে ‘মোটামুটি সিরিয়াস’।
ফারজানা রুপার শারীরিক অবস্থা খারাপ হলে ৩০ আগস্ট দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
ফারজানা রুপার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ফজলুল করিম নামক এক ব্যক্তিসহ একাধিক হত্যা মামলার কারাগারে আটক আছেন। এছাড়া ২০১৩ সালের শাপলা চত্বরের হেফাজত ইসলামের সমাবেশের ঘটনায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়ে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় তার সংশ্লিষ্টতা খুঁজছে পুলিশ। ২০২৬ সালের মে মাসে হাইকোর্ট ফারজানা রুপাকে ৬টি মামলায় এবং মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিলেও, পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত সেই জামিন আদেশ স্থগিত করেন। ফলে তিনি কারাগারে বন্দি আছেন।
ফারজানা রুপা বর্তমানে অধ্যাপক ফাহমিদা জাবিনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তাকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা (টেস্ট) করতে দেওয়া হয়েছে। এই রিপোর্টগুলো আসার পর প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত রুপার কোনো অপারেশনের কথা জানানো হয়নি।
২০২৪ সালের ২১ আগস্ট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাদের জুলাই আন্দোলন সংক্রান্ত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে একাধিকবার রিমান্ডে পাঠানো হয়।
শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি

শত্রু হামলা চালালে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’, তেহরানের হুঁশিয়ারি
ইরান বলেছে, শত্রুপক্ষের বাহিনী স্থলপথে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের জন্য অপেক্ষা করছে ‘মৃত্যুফাঁদ’।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সেবা চালু
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হবে। পাশাপাশি ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে দ্রুত ও সহজে অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হওয়ায় ক্যাশলেস লেনদেনের ব্যবহার বাড়বে।

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে তথা স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি বিদ্যমান। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।