দল ও সরকার পরিচালনায় বিএনপি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
গতকাল শনিবার দলের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। ঢাকার ভাটারা থানার সাঈদ নগরে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফয়জুল করিম বলেন, ‘‘সরকার গঠনের পরে অর্ধ বছর চলে গেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় কোন একটা ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না, কোন একটা সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোন সমস্যার সমাধান করতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরো খারাপ হয়েছে।”
দলের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ‘‘স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে।” তিনি শরীয়াহ, সততা ও দক্ষতাকে সামনে নিয়ে নির্বাচনী প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।