Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ফের বন্ধ এক্সিলারেট এফএসআরইউ, দেশজুড়ে বেড়েছে লোডশেডিং

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৮: ৪৬
ফের বন্ধ এক্সিলারেট এফএসআরইউ, দেশজুড়ে বেড়েছে লোডশেডিং
ফাইল ছবি

এবার এলএনজির অভাবে বন্ধ হয়ে গেছে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ। ফলে গ্যাসের অভাবে আবারো দেশজুড়ে বেড়েছে লোডশেডিং। তিনদিনের ব্যবধানে আবারো লোডশেডিং ছাড়িয়েছে আড়াই হাজার মেগাওয়াট।

Advertisement

‎

‎কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) গতকাল বুধবার বেলা ৩টা থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। নতুন করে এলএনজি মজুত না থাকায় টার্মিনালটি চালু রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পেট্রোবাংলার একজন কর্মকর্তা।

‎

Advertisement
Advertisement
Advertisement

‎এলএনজি সংকটের সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বুধবার বিকেল থেকে দেশজুড়ে লোডশেডিং হঠাৎ বেড়ে যায়। বুধবার সকাল ১০টায় যেখানে সারা দেশে বিদ্যুতের ঘাটতি ছিল মাত্র ১১৭ মেগাওয়াট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং বাড়তে থাকে। দুপুর ১২টায় ঘাটতি দাঁড়ায় ৫৬৩ মেগাওয়াটে, বেলা ১টায় তা ১ হাজার ১৯১ মেগাওয়াটে দাঁড়ায়। বিকেল ৩টায় সেই ঘাটতি বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৩৪ মেগাওয়াটে। সন্ধ্যা ৭টায় আবারো লোডশেডিং ছাড়িয়ে যায় আড়াই হাজার মেগাওয়াট। এ সময় ১৭ হাজার ৩৪৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় ১৪ হাজার ৮১৫ মেগাওয়াট।

এফএসআরইউ কী? কীভাবে কাজ করেFloating-Storage-and-Regasification-Unit-FSRU

‎

‎এর আগে, গত ২১ জুলাই এক্সিলারেটের টার্মিনালে আগুন লাগার পর থেকে দেশ টানা ২৫ দিন তীব্র গ্যাস–সংকটের মুখে পড়ে দেশ। মেরামত কাজ শেষে গত শনিবার সামিট পুরোদমে এবং এক্সিলারেট আংশিকভাবে চালু হলে সরবরাহ বেড়ে দাঁড়ায় ২৪২ কোটি ঘনফুটে।

‎

নতুন এলএনজি কার্গো না আসায় রোববার দেশে গ্যাস সরবরাহ কমে দাঁড়ায় ২৪০ কোটি ঘনফুটে। সোমবার তা আরও কমে হয় ২২৮ কোটি ঘনফুট। বুধবার এক্সিলারেট এনার্জির এফএসআরইউ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর গ্যাস সরবরাহ আরও কমে নেমেছে ২১৮ কোটি ঘনফুটে।‎

‎

‎জ্বালানি বিভাগের অনুমোদনে দেশে এলএনজি আমদানি তদারকি করে পেট্রোবাংলা, আর আমদানির দায়িত্ব পালন করে পেট্রোবাংলার অধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)।

‎

‎পেট্রোবাংলা ও আরপিজিসিএল পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত প্রক্রিয়ার বাইরে গিয়ে কম দামে এলএনজি কিনতে সরাসরি ক্রয়পদ্ধতিতে বেশ কিছু কার্গোর ক্রয়াদেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে চারটি কার্গো এ মাসেই আসার কথা থাকলেও এগুলোর একটিও আসেনি। ফলে টার্মিনাল প্রস্তুত থাকলেও গ্যাস সরবরাহ করা যাচ্ছে না।

‎

‎সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আজ বৃহস্পতিবার এক কার্গো এলএনজি আসার কথা রয়েছে, তবে সেটি যুক্ত হবে সামিটের টার্মিনালে। এক্সিলারেটের জন্য নির্দিষ্ট কার্গো আসতে অপেক্ষা করতে হবে ২৩ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। অর্থাৎ আগামী কয়েক দিন এক্সিলারেটের টার্মিনাল বন্ধ থাকবে। এই সময় গ্যাস ও বিদ্যুতের সংকটে জনভোগান্তি আরও বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

গ্যাস সরবরাহ কি কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হবে? gas-crisis-fd

‎

‎দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। স্বাভাবিক সময়ে এর মধ্যে ২৭০ কোটি ঘনফুট সরবরাহ করা হয়। এই এলএনজি সরবরাহ হয় মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকে। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালের দৈনিক সক্ষমতা ৬০ কোটি ঘনফুট, আর দেশি কোম্পানি সামিটের টার্মিনালের সক্ষমতা ৫০ কোটি ঘনফুট। এক্সিলারেট বন্ধ থাকায় সেই ভারসাম্য এখন পুরোপুরি ভেঙে পড়েছে।

‎

‎গ্যাসের অভাবে বিদ্যুৎকেন্দ্রগুলো পুরো সক্ষমতায় চলতে পারছে না। গত ১০ আগস্ট রাতে সারা দেশে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি ছিল ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট। ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিনই ঘাটতি ছিল ২ হাজার থেকে ৩ হাজার মেগাওয়াটের ওপরে।

‎

‎এরপর এলএনজি সরবরাহ স্বাভাবিক হতে থাকলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। ১৫ থেকে ১৮ আগস্টের মধ্যে লোডশেডিং কমে এসেছিল। গত সোমবার (১৮ আগস্ট) দুপুরে ঘাটতি ছিল মাত্র ১৭০ মেগাওয়াট। একটি এলএনজি টার্মিনাল বন্ধ হতেই কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি ফের খারাপ হতে থাকে।

‎

‎এক্সিলারেটের জন্য নতুন কার্গো আসার আগ পর্যন্ত অর্থাৎ আগামী ২৩-২৪ আগস্ট পর্যন্ত টার্মিনালটি বন্ধ থাকবে বলেই ধারণা করা হচ্ছে। ততদিন গ্যাসের সংকট এবং তার জেরে লোডশেডিং আরও বাড়তে পারে। এই সময়ে দেশের মানুষকে গরমে বিদ্যুৎবিহীন দীর্ঘ সময় পার করতে হতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে।

বিষয়: বাংলাদেশবিদ্যুৎ বিলবিদ্যুৎ সংযোগগ্যাসসরকারঅর্থনীতিবিএনপিপেট্রোবাংলাসামিট গ্রুপ
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।