Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রাজশাহীতে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৩: ১০
রাজশাহীতে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ চলবে। এবারের ক্যাম্পেইনে রাজশাহী মহানগরীর মোট ৫৪ হাজার ১৪৪ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাসিক প্রশাসক জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে এই কর্মসূচি পরিচালিত হবে। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পালন করা হবে। কার্যক্রমটি সফল করতে প্রতিটি অস্থায়ী কেন্দ্রে দুজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী এবং প্রতিটি স্থায়ী কেন্দ্রে একজন টিকাদানকারী ও একজন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

মাহফুজুর রহমান রিটন আরও বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই তিনি হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনতামূলক লিফলেট প্রস্তুত করে বিতরণের ব্যবস্থা করেছেন। সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এসব লিফলেট পৌঁছে দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন যে, সকলের সহযোগিতায় রাজশাহী নগরীতে হাম রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং এজন্য প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে। আগে শিশু টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হলেও এই ক্যাম্পেইন চলাকালীন তাকে এক ডোজ এমআর টিকা নিতে হবে। টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপের (VAXEPI) মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তবে অনলাইন রেজিস্ট্রেশন ছাড়াও সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের সুযোগ থাকছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে এবং স্কুল-বহির্ভূত শিশুদের নিকটস্থ কেন্দ্রে টিকা দেওয়া হবে। এছাড়া টিকা নেওয়ার পর VAXEPI অ্যাপ থেকে টিকার সনদও ডাউনলোড করা যাবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

বিষয়: আজকের রাজশাহীটিকাটিকাকেন্দ্রজেলার খবররাজশাহী সিটি করপোরেশন
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘বাংলা একাডেমির যুক্তি ছিল–এখানে জাতির জনক নিয়ে কটাক্ষ ছিল’

  • ২

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

  • ৩

    তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

  • ৪

    বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সন্ধ্যায়

  • ৫

    ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান ট্রাম্পের

সম্পর্কিত
  • নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    নেপালে আবার আকস্মিক বন্যা, সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামবাসীদের

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উঁচু পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত ফুলেফেঁপে ওঠা নদীর স্রোতে ঘরবাড়ি ও ছোট ছোট ঘর ভেসে যাচ্ছে।

  • তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    তৃতীয় দিনে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান

    আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন ডানহাতি এই পেসার। আবুধাবিতে টেস্টের তৃতীয় দিনে সকালের সেশনে এই কীর্তি গড়েন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটেও এটি হাসানের প্রথম হ্যাটট্রিক। বা

  • বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সন্ধ্যায়

    বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সন্ধ্যায়

    সাধারণত সংসদের অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবার সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণের আগেই বৈঠক ডাকা হয়েছে।

  • ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান ট্রাম্পের

    ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান ট্রাম্পের

    ট্রাম্প বলেন, “আমি পরামর্শ দিচ্ছি, তারা এমন একজন নতুন নেতা নিয়োগ করুক, যিনি চুক্তিতে পৌঁছাতে পারবেন। কারণ, তিনি অনেক চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তিনি তা কখনোই করেন না।”