
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ চলবে। এবারের ক্যাম্পেইনে রাজশাহী মহানগরীর মোট ৫৪ হাজার ১৪৪ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। পরে ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়।