Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

এক ইনজেকশনে বদলে গেল চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০: ০৫
এক ইনজেকশনে বদলে গেল চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস!

১৯২২ সালের আজকের এই দিনে মানবশরীরে প্রথম ইনসুলিনের সফল প্রয়োগ হয়েছিল। আজ থেকে ১০৪ বছর আগের সেই ১১ জানুয়ারি লিওনার্দো থমসন নামের ১৪ বছর বয়সী এক বালকের শরীরে প্রথম এ ওষুধ প্রয়োগ করা হয়। টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত লিওনার্দো ছিল ভীষণভাবে অসুস্থ। তার শরীরে প্রয়োগের পর ক্রমে সে সুস্থ হয়ে ওঠে এবং বিস্ময়কর এই ওষুধের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বনে যায় রীতিমতো।

Advertisement

ডায়াবেটিস সে সময় ছিল অনেকটাই মারণব্যাধীর মতো। শনাক্ত হলেই সেই পুরোনো কথার মতো ‘ডাক্তার জবাব দিয়ে দিত’। ফলে ইনসুলিনের আবিষ্কার এক দারুণ যাত্রার সূচনা করে।

হিস্টোরি ডটকম বলছে, বিশেষ স্বাস্থ্যগত অবস্থা হিসেবে ডায়াবেটিস শনাক্ত হয়েছে ৩০০০ বছরের বেশি সময় আগে। কিন্তু সত্যিকারের কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিশ শতকের শুরুর দিকে এর কারণ খুঁজে পাওয়ার আগ পর্যন্ত এক বিরাট ধাঁধাই ছিল এটি।

ইনসুলিন আবিষ্কারের আগ পর্যন্ত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ছাড়া আর কোনো উপায় ছিল না। সেও যেনতেন নয়, একেবারে শর্করা, চিনি, চর্বি ও আমিষ বর্জন। আর এ বর্জনের পর কারও পক্ষে সে সময় এক বছরের বেশি সময় টিকে থাকা ছিল ভীষণ কঠিন। অর্থাৎ, ডায়াবেটিস হওয়াটা ছিল সে সময় অনেকটা মৃত্যুর ক্ষণ গুনতে বাধ্য হওয়ার শামিল।

Advertisement
Advertisement
Advertisement

এখানেই যুগান্তকারী আবিষ্কারটি করেন ইউনিভার্সিটি অব টরন্টোর কানাডিয়ানস ফ্রেডেরিখ ব্যান্টিং ও চার্লস বেস্ট। তারাই প্রথম ইনসুলিনকে প্রাণীর শরীর থেকে ইনসুলিন নামের হরমোনকে আলাদা করতে সক্ষম হন। পরে কুকুরের শরীরে প্রয়োগ করে সাফল্য পান। সেটা ১৯২১ সালের কথা।

১৯২২ সালের ১১ জানুয়ারি আসে সেই ক্ষণ, যখন অনেক পরীক্ষা-নিরীক্ষার পর টরন্টো বিশ্ববিদ্যালয়ের জে জে আর ম্যাকলয়েডের সহায়তায় মানব শরীরে ইনসুলিন প্রয়োগ করা হয়। আর প্রথম স্বেচ্ছাসেবী হিসেবে হাজির হয় সেই লিওনার্দো নামের ১৪ বছরের বালক, যে ছিল ভীষণভাবে অসুস্থ। কসাইখানা থেকে গবাদি পশুর প্যানক্রিয়াস থেকে তুলনায় বিশুদ্ধ ইনসুলিন সংগ্রহ করা হয় এ কাজে প্রয়োগের জন্য। এ ক্ষেত্রে ব্যান্টিং ও বেস্টকে সহায়তা করেন অণুজীববিজ্ঞানী জে বি কলিপ।

কিন্তু লিওনার্দো শুরুতে সুস্থতার দিকে যেতে থাকলেও কিছু পরে অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতে শুরু করে। পরে ইনসুলিনকে আরও বিশুদ্ধ করে ফের তার শরীরে প্রয়োগ করলে লিওনার্দো ক্রমে সুস্থ হয়ে ওঠে। আর এর মধ্য দিয়েই লিওনার্দো হয়ে ওঠে যুগান্তকারী এই ওষুধের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

এর ঠিক এক বছর পর ১৯২৩ সালের ২৩ জানুয়ারি ব্যান্টিং, বেস্ট ও কলিপ যুক্তরাষ্ট্রে ইনসুলিনের পেটেন্ট পান। পরে এই তিন বিজ্ঞানী এই পেটেন্ট ইউনিভার্সিটি অব টরোন্টোর কাছে মাত্র ১ ডলারে বিক্রি করেন এই শর্তে যে, এই ওষুধের বিপুল উৎপাদন হতে হবে, যাতে যেকোনো আক্রান্ত ব্যক্তি এটির নাগাল পায়। বিশ্ববিদ্যালয়টিও বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির কাছে এর ফর্মোলা বিনা রয়্যালিটিতে দিয়ে দেয়। ওই বছরই ইনসুলিন আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ব্যান্টিং ও ম্যাকলয়েড।

বিষয়: চিকিৎসাডায়াবেটিসইনসুলিন
Advertisement
সর্বশেষ
  • ১

    ১ মেগাওয়াট সোলার প্যানেল বসাতে কত জায়গা লাগে?

  • ২

    জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

  • ৩

    এবার জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ

  • ৪

    ৪ থেকে ৭ নভেম্বর সারা দেশে গ্যাসের সরবরাহ কম থাকবে ‎

  • ৫

    লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী গ্রেপ্তার

সম্পর্কিত
  • জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

    জুলাই–অক্টোবরে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

    নিটওয়্যার ও ওভেন পোশাক মিলিয়ে মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। একই সময়ে দেশের মোট রপ্তানি আয় যতটা বেড়েছে, তার প্রায় ৮১ শতাংশই এসেছে এ খাত থেকে।

  • ৪ থেকে ৭ নভেম্বর সারা দেশে গ্যাসের সরবরাহ কম থাকবে ‎

    ৪ থেকে ৭ নভেম্বর সারা দেশে গ্যাসের সরবরাহ কম থাকবে ‎

    পেট্রোবাংলা জানিয়েছে, এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। পাশাপাশি গ্রাহকদের সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্নের মুখে পড়তে হতে পারে।

  • লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী   গ্রেপ্তার

    লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ১৩৯ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী গ্রেপ্তার

    গত আগস্টে যুক্তরাষ্ট্র সরকার প্যালেস্টাইন অ্যাকশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় এবং সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। ২০২০ সালে প্রতিষ্ঠিত প্যালেস্টাইন অ্যাকশনের লক্ষ্য ইসরায়েলে যুক্তরাজ্যের সামরিক সহায়তা বন্ধ করা।

  • রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬তম বার্ষিকী উদ্‌যাপন

    রবীন্দ্রনাথের রাশিয়া সফরের ৯৬তম বার্ষিকী উদ্‌যাপন

    অনুষ্ঠানে তৎকালীন সোভিয়েত সমাজ সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা, সামাজিক অগ্রগতি, মানবিক মর্যাদা ও সাধারণ মানুষের জীবন নিয়ে তার চিন্তাভাবনাগুলো তুলে ধরা হয়।