চরচা ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের ওপর একটি ‘ব্যাপক হামলা’ চালানোর কথা বিবেচনা করছেন, কারণ তেহরান এখনো ‘যথেষ্ট শিক্ষা পায়নি’।
স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এরইমধ্যে মার্কিন বাহিনী টানা ১৩ দিনের মতো ইরানে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় চালানো তাদের সর্বশেষ হামলায় ইরানি সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, “বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা সদস্য কর্মরত রয়েছেন।”
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এই ‘বিবেকহীন আগ্রাসনের’ ফলে ট্রাম্পকে আরও বড় মূল্য চুকাতে হবে।

জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নে শিথিলতার অভিযোগ তুলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নসহ ৬০টি ব্যবসায়িক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।