Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৯: ৪৭
জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

ইকুয়েডরের ওই ছেলেটির কান্না খেয়াল করেছেন? টেলিভিশনের পর্দায় ভেসে উঠেছিল এক কিশোরের মুখ। সে কাঁদছে আর কায়োমনবাক্যে করছে প্রার্থনা। তার দেশ যে এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়। রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে ইকুয়েডর জিতে যাবে, উঠে যাবে বিশ্বকাপের নকআউট পর্বে। সেই জয় যেন–তেন জয় নয়, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে!

Advertisement

বিশ্বকাপ ফুটবল মানেই এমন কিছু চমৎকার আবেগঘন মুহূর্ত। যে ম্যাচটি হয়তো অনেকেই দেখেননি, আকর্ষণ অনুভব করেননি বলে, সেই ম্যাচই জন্ম দিল ইতিহাসের। কাল রাতে জার্মানি আর ইকুয়েডরের ম্যাচটি ছিল এমন কিছুই। কিন্তু কী আশ্চর্য! সে ম্যাচেই ইকুয়েডর ২–১ গোলে হারিয়ে দিল জার্মানিকে!

ইকুয়েডরের জন্য ম্যাচটি ছিল বাঁচা–মরার। আগের দুই ম্যাচে ভালো খেলেও জয় আসেনি তাদের। উল্টো একাধিক ভালো গোলের সুযোগ নষ্ট করার দায় মাথায় নিতে হয়েছে তাদের। ভাগ্যও খুব একটা সহায়ক হয়নি। দুই ম্যাচেই পোস্টে লেগে গোল–বঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। শেষ ম্যাচ জার্মানির বিপক্ষে পরের রাউন্ডে যেতে হলে জয় ভিন্ন অন্য কিছু ভাবার অবকাশ ছিল না ইকুয়েডরের। কাজটা অনেক কঠিন ছিল। কিন্তু সেই কাজটিই করল লাতিন দেশটি।

Advertisement
Advertisement
Advertisement
অঘটনের শিকার জার্মানি। ছবি: রয়টার্স
অঘটনের শিকার জার্মানি। ছবি: রয়টার্স

ম্যাচ শেষে ইকুয়েডরের খেলোয়াড়দের অনেকেই কেঁদেছেন, কেউ কেউ হাঁটু গেড়ে বসে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জার্মানিকে হারিয়ে এক ইতিহাসের নির্মাণ দেখল ফুটবল দুনিয়া বিশ্বকাপে। গ্রেটেস্ট শো অন আর্থ কী কারণে বিশ্বকাপকে বলা হয়, আরও একবার প্রমাণ মিলল।

আইভরিকোস্টের বিপক্ষে তারা হেরেছিল ৯০ মিনিটের মাথায় গোল খেয়ে। কুরাসাওয়ের বিপক্ষে এলয় রম নামের এক গোলরক্ষকের অবিশ্বাস্য ১৫টি সেভ গোল পেতে দেয়নি ইকুয়েডরকে। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে জার্মানির বিপক্ষে ম্যাচে বড় স্বপ্ন বোধহয় কেউই দেখেননি। কিন্তু কী আশ্চর্য! নিজেদের সেরা খেলাটা জার্মানির বিপক্ষেই খেলল ইকুয়েডর।

শুরুতে এগিয়ে গিয়েছিল অবশ্য জার্মানি। লিরয় সানের গোলটি ছিল বক্সের মধ্যে বাঁকানো এক শটে। ৯ মিনিটের মাথায় সেই গোল শোধ করে দেন ইকুয়েডরের নিলসন আনহুলো।

এরপরই খেলা হয়েছে আক্রমণে–প্রতি আক্রমণে। ইকুয়েডর কিছু গোলের সুযোগও তৈরি করে। ম্যাচের ৭৭ মিনিটে জার্মানিকে হতবাক করে দিয়ে দ্বিতীয় গোলটি করে ফেলে ইকুয়েডর। কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে গোল করেন গঞ্জালো প্লাতা। ওই সময় অবশ্য ইকুয়েডরেরই গোলের সম্ভাবনা বেশি ছিল। ম্যাচে আধিপত্য ছিল তাদেরই। ওই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।

ইকুয়েডরের একটি রেকর্ডও হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে জার্মানির বিপক্ষে আগে গোল হজম করে পিছিয়ে পড়ে ইউরোপের বাইরে জয় তুলে নেওয়া দ্বিতীয় দল ইকুয়েডর। এর আগে এই কীর্তি গড়েছিল একমাত্র জাপানই। জার্মানিকে হারানো লাতিন আমেরিকার চতুর্থ দল ইকুয়েডর। লাতিন দেশ হিসেবে জার্মানিকে হারিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও মেক্সিকো।

বিষয়: ২০২৬ বিশ্বকাপফুটবলখেলাজার্মানিইকুয়েডর
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।