
ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কারাকাসের মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত একটি ড্রোন উড়তে দেখা গেলে রাত প্রায় ৮টার দিকে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, গোলাগুলির শব্দ শোনা গেলেও তা গত শনিবার ভোরের সেই হামলার মতো তীব্র ছিল না, যে হামলায় নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন। তার ভাষ্য, সর্বশেষ এই গোলাগুলির ঘটনা প্রায় এক মিনিট স্থায়ী হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই বাসিন্দা বলেন, “প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো বিমান উড়ছে। কিন্তু আকাশে কোনো বিমান ছিল না। আমি শুধু দুটি লাল আলো দেখতে পেয়েছি।”
এদিকে এ ঘটনায় ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ
শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ
ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়