Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালে সেই বিদ্যালয়ে আরও ৯ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৯: ৪৫
বরিশালে সেই বিদ্যালয়ে আরও ৯ শিক্ষার্থী অসুস্থ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে নতুন করে আরও ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয়টি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে মঙ্গলবার নবম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে সহপাঠীদের মাঝে একটি ‘পারফিউম বডি স্প্রে’ দিয়ে দিলে মুহূর্তের মধ্যেই আশপাশের কয়েকজন শিক্ষার্থী তীব্র ঘ্রাণে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাব অনুভব করতে শুরু করে। পরে মোট ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে চিকিৎসা দেওয়ার পর দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া চরচাকে জানান, গতকালের ঘটনার পর ব্যবহৃত বডি স্প্রের বোতলটি জব্দ করে বাকেরগঞ্জ থানায় জমা দেওয়া হয়। বুধবার সকালে যথারীতি অ্যাসেম্বলি শেষে ক্লাস শুরু হলে আবার কয়েকজন শিক্ষার্থী মাথা ঘোরা ও বমিভাব অনুভব করে। প্রথমে দুই-তিনজন অসুস্থ হলেও পরে সংখ্যাটি বেড়ে ৯ জনে দাঁড়ায়।

Advertisement
Advertisement
Advertisement

অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্যালাইন দেওয়ার পর তারা কিছুটা সুস্থ হলেও সর্বিক দিক বিবেচনা করে তাদেরকে হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। প্রধান শিক্ষক বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, এটি প্যানিক অ্যাটাকজনিত ঘটনা হতে পারে। শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের কথা বিবেচনা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বুধবার দুপুর থেকে বিদ্যালয়টি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম চরচাকে বলেন, “ঘটনার তদন্ত চলছে। নতুন করে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যালয়টি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন চরচাকে বলেন,“বিদ্যালয় থেকে জমা দেওয়া বডি স্প্রেটি পুলিশ সদস্যরা নিজেদের শরীরে ব্যবহার করে দেখেছেন এবং তাতে কোনো সমস্যা হয়নি। এছাড়া পুলিশের একটি দল প্রায় এক ঘণ্টা ওই শ্রেণিকক্ষে অবস্থান করলেও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। প্রাথমিকভাবে বিষয়টি শিক্ষার্থীদের প্যানিক অ্যাটাকের ফল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।”

বিষয়: বরিশালমাধ্যমিক বিদ্যালয়শিক্ষার্থীবিদ্যালয়বাকেরগঞ্জ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।