
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ‘রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট’ বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। আজ সোমবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্ত্তী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বানের ৬০ ঘণ্টা আগে কেন এই চুক্তি করতে হয়েছিল? যে চুক্তির মধ্যে ১৫৮ বার লেখা আছে বাংলাদেশ কী করবে, অপর দিকে যুক্তরাষ্ট্র কী করবে সেটা লেখা আছে মাত্র ৯ বার। যার মানে যুক্তরাষ্ট্র করবে খুবই কম আর বাংলাদেশ করবে খুব বেশি।”
মনীষা চক্রবর্ত্তী আরও বলেন, “কী করবে বাংলাদেশ? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে গম কিনবে, তুলা কিনবে। এবং সেই তুলা, গম কিনতে সাধারণ বাজারের থেকে অনেক বেশি টাকা দিতে হবে। এসব কিনবে আমাদের ব্যবসায়ীরা। আবার পারমাণবিক কোনো কিছু কিনতে পারব না–সেটাও লেখা আছে।”
মনীষা চক্রবর্ত্তী আরও বলেন, “আবার চীন ও রাশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য করলে যুক্তরাষ্ট্র দন্ডমূলক শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্র কারো ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা বসালে বাংলাদেশকেও সেই নিষেধাজ্ঞা অনুসরণ করতে হবে।”
এসময়ে অন্য বক্তারা জানান, এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে মার্কিন ৬ হাজার ৭১০টি পণ্যে শুল্ক ছাড় দিতে হবে। যেখানে বাংলাদেশ পাবে মাত্র ১ হাজার ৬৩৮টি পণ্যে সুবিধা। যার ফলে বাংলাদেশ বার্ষিক ১ হাজার ৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক রাজস্ব হারাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বরিশাল জেলা সমন্বয়কারী শহীদুল ইসলাম মিরন, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল সাত্তার, কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জলিলুর রহমান।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।