Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০২ নভেম্বর, ২০২৬
০২ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

বাংলাদেশের সীমান্তে ভারতের নতুন সামরিক ঘাঁটি: ডেকান ক্রনিকল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৪: ১৫
বাংলাদেশের সীমান্তে ভারতের নতুন সামরিক ঘাঁটি: ডেকান ক্রনিকল

স্বল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন আসামের ধুবরিতেও নতুন একটি সামরিক স্টেশন স্থাপন করা হচ্ছে।

Advertisement

ভারতীয় ইংরেজি দৈনিক ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি নবগঠিত ঘাঁটি পরিদর্শন করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়েন চলছে। স্বাভাবিক নেই বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত যোগাযোগ। এরইমধ্যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা চোপড়া এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটি বানানোর তথ্য জানাচ্ছে দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।

চিকেন নেক করিডোর থেকে ধুবরির সামরিক স্টেশনের দূরত্ব ২২২ থেকে ২৪০ কিলোমিটার, চোপড়া থেকে ৫২ কিলোমিটার। আবার বাংলাদেশ সীমান্ত থেকেও এই ঘাঁটিগুলোর গড় দূরত্ব খুব একটা বেশি না।

Lt Gen RC Tiwari, #ArmyCdrEC, visited the troops of #BrahmastraCorps deployed at #ChopraDefenceLand. He interacted with the troops & complimented their unwavering zeal, professionalism and tireless efforts in establishing and operationalising the base in a minimal timeframe. He… pic.twitter.com/MMMvV5FJDB

— EasternCommand_IA (@easterncomd) November 6, 2025

পূর্বাঞ্চলীয় কমান্ড এক্স হ্যান্ডেলের এক পোস্টে উল্লেখ করেছেন, “লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড, চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন হওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সেনাদের সর্বোচ্চ প্রস্তুতি ও যেকোনো ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান।”

এরআগে তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) কর্পস সদরদপ্তর পরিদর্শন করেন এবং ধুবরির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন মিলিটারি স্টেশনের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পূর্বাঞ্চলীয় কমান্ড জানায়, “এই স্টেশন স্থাপন অঞ্চলটিতে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্ষমতা ও অবকাঠামোগত সক্ষমতা আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

বিষয়: বাংলাদেশসামরিক ঘাঁটিসীমান্তসেনাবাহিনীভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

  • ২

    এসআরবির অভিযানে শ্রমিকের মৃত্যু: গুলি করা ‘দুর্বৃত্ত’ আসলে কারা?

  • ৩

    খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

  • ৪

    ব্র্যাক ব্যাংকের ‘ওমনিচ্যানেল’ সেবা চালু

  • ৫

    মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

সম্পর্কিত
  • র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

    র‍্যাগিং-মারধরের অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে সাজা

    গত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সালাউদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

  • খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

    খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

    খুলনায় তাঁতীদল নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ হুমায়ুন কবির জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা মহানগর নগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

  • মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

    মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

    চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।