Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ নভেম্বর, ২০২৬
০৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের আহ্বান এনএসএর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৯: ০৪
নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের আহ্বান এনএসএর
ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের (এনএসএ) লোগো। ফেসবুক পেজ থেকে নেওয়া

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নিরাপত্তাহীনতার অভিযোগের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Advertisement

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সম্প্রতি অনলাইনভিত্তিক একটি সংবাদমাধ্যমের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে নারী ক্রিকেটে ব্যাপক যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার নানা অভিযোগ উঠে এসেছে। ওই প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকার এবং সংশ্লিষ্ট ১০৪ জনের বক্তব্যের ভিত্তিতে নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলমান নানা গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। এর আগেও জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার জাহানারা আলমও একই ধরনের অভিযোগ তুলেছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স মনে করে, একজন নারী ক্রিকেটারের মূল্যায়ন হতে হবে অবশ্যই তার যোগ্যতা, পরিশ্রম ও মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে। কোনো ধরনের হয়রানি, ক্ষমতার অপব্যবহার কিংবা অনৈতিক প্রস্তাবের মাধ্যমে একজন খেলোয়াড়ের ক্রীড়াজীবন নিয়ন্ত্রিত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি নারী ক্রিকেটারের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স বিশ্বাস করে, নারী ক্রিকেটের প্রকৃত উন্নয়ন কেবল মাঠের সাফল্যের ওপর নির্ভর করে না; বরং খেলোয়াড়দের জন্য নিরাপদ, সম্মানজনক, বৈষম্যহীন ও পেশাদার পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তাই ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স কেবল নারী ক্রিকেটারদের জন্যই নয়, দেশের সব ক্রীড়াক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ ও কর্মোপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।

একই সঙ্গে উত্থাপিত অভিযোগগুলোর দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন, দায়ীদের শাস্তি নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স।

বিষয়: নারীনারী নির্যাতনক্রিকেটনারী ক্রিকেট হয়রানি
Advertisement
সর্বশেষ
  • ১

    মাঠ দখল করে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, কুশপত্তলিকা দাহ

  • ২

    ‘বাপেক্স ১৫ বছর কোনো কাজ করেনি’

  • ৩

    যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান রিমান্ডে

  • ৪

    বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

  • ৫

    ‘তারা মনে করে–আমার বেতন যে কম, এটাই ইসলাম…’

সম্পর্কিত
  • যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান রিমান্ডে

    যুব মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান রিমান্ডে

    রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নীলফামারী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী (৪৬) কে চার দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

  • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা নগরীকে নতুনভাবে সাজানো হয়েছে

    প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা নগরীকে নতুনভাবে সাজানো হয়েছে

    প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা মহানগরীকে এক ভিন্নরূপ দেওয়া হয়েছে। জাঁকজমকপূর্ণ সাজসজ্জার বদলে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছেন দলীয় নেতাকর্মী ও খুলনা সিটি করপোরেশন।

  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • অবরোধ প্রত্যাহার ও শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি খুলবে: ইরানের রাষ্ট্রদূত

    অবরোধ প্রত্যাহার ও শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি খুলবে: ইরানের রাষ্ট্রদূত

    এক প্রশ্নের জবাবে জাহানাবাদি বলেন, যুক্তরাষ্ট্র অতীতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে—এ বিষয়টি বিবেচনায় নিলে ইরানের বিরুদ্ধে দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।