
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র সদস্য সচিব তাসনিম জারা।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে চরচাকে বলেন, “তিনি (তাসনিম জারা) আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে পদত্যাগ পত্র দিয়েছেন।”
এদিকে আজ শনিবার সন্ধ্যায় ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি। তবে তার ওই পোস্টে পদত্যাগের কোনো কথা ছিল না।
তাসনিম জারা ফেসবুক পোস্টে বলেন, “বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোন নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।”
পোস্টে নিজেকে খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর মেয়ে দাবি করে লেখেন, “আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়বো। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা-৯ থেকে অংশগ্রহণ করবো।”
তাসনিম জারা আরও বলেন, ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে চার হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনের প্রমাণ হিসাবে স্বাক্ষর দরকার হবে তার। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন হওয়ায় এক দিনের মধ্যে তাকে এই সমর্থনের জোগাড় করতে হবে।
খিলগাঁও-সবুজবাগ- মুগদার মানুষ তাকে সমর্থন করবে বলে প্রত্যাশা করছেন তাসনিম জারা।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।