Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ঢিলেঢালা বোলিংয়েই লাগাম হাতছাড়া?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৪: ৩১
ঢিলেঢালা বোলিংয়েই লাগাম হাতছাড়া?

প্রথম সেশনটা বল হাতে দুর্দান্তই কেটেছিল বাংলাদেশের। শক্ত অবস্থানে থাকা পাকিস্তানকে অনেকটাই চাপে ফেলে দিয়েছিলেন বোলাররা। তবে পরের সেশনে ধার কমে গেছে তাদের। নতুন বল নিয়ে কিছুটা ঝলক দেখালেও পেসাররা দেখা পাননি উইকেটের। শেষ সময়ে একমাত্র সাফল্য এসেছে স্পিনার তাইজুল ইসলামের হাত ধরে। বাংলাদেশের জন্য কঠিন এক সেশনে তাই ঘুরে দাঁড়াতে পেরেছে পাকিস্তান।

Advertisement

প্রথম দুই দিনের তুলনায় ব্যাটিং করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে বলেই বাংলাদেশের উচিত ছিল বোলিংয়ে আরও আগ্রাসী হওয়া। সকালে দ্রুত চার উইকেট তুলে বড় লিডের আশাও জেগেছিল। তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা মিলে উল্টো পাকিস্তান শিবিরে প্রথম ইনিংসে লিডের সম্ভাবনা জাগিয়েছেন।

আর সেই সুযোগটাই তাদের তৈরি করে দিয়েছে বাংলাদেশের পেসার ও স্পিনারদের কিছুটা আলগা বোলিং। লাঞ্চ বিরতির পর যেখানে দরকার ছিল আক্রমণাত্মক বোলিং ও ফিল্ডিংয়ের, সেখানে বাংলাদেশ অনেকটাই ডিফেন্সিভ পরিকল্পনা নিয়ে এগোয়। তাতে চাপ আলগা হয়ে যায় দুই ব্যাটারের ওপর। বল পুরোনো হয়ে যাওয়ার পর বিশেষ কারিকুরি দেখাতে পারেননি পাঁচ বোলারের কেউই।

যদিও নতুন বল নেওয়ার পর নাহিদ রানা ও তাসকিন আহমেদ গতি আর বাউন্সারে কিছুটা পরীক্ষা নিয়েছেন রিজওয়ান ও সালমানের। কয়েকবার ক্যাচও উঠেছিল, তবে ভাগ্যের সহায়তাও মেলেনি। এর মধ্যে নাহিদের একটি নিচু হয়ে যাওয়া ডেলিভারিতে বিট হয়েও অল্পের জন্য বোল্ড হননি রিজওয়ান।

Advertisement
Advertisement
Advertisement

খরুচে বোলিং করা নাহিদের এক ওভারে তিনটি চার মেরে ফিফটি তুলে নেন পাকিস্তানের উইকেটকিপার। সঙ্গে সালমানের পঞ্চাশে জুটিতে যোগ হয় ১১৯ রান, যা শেষ পর্যন্ত ভাঙেন তাইজুল ইসলাম। অনেকটা এগিয়ে এসে ছক্কা মারতে গিয়ে রিজওয়ান (৫৯) ক্যাচ দেন লং-অনে।

বৃষ্টির কারণে এর ঠিক পরই খেলা বন্ধ হয়ে যায়। তার আগ পর্যন্ত পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৩৪৯। এখনো তারা পিছিয়ে আছে ৬৪ রানে। সালমান অপরাজিত আছেন ৫৫ রানে।

বিষয়: পাকিস্তানপাকিস্তান ক্রিকেটবাংলাদেশবাংলাদেশের খেলাবাংলাদেশ ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যার বিচারের দাবি ব্লাস্টের

  • ২

    নিষেধাজ্ঞার চার দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক ভ্যালি

  • ৩

    যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

  • ৪

    কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

  • ৫

    সৌদি আরবের ধ্বংস চায় আমেরিকা?

সম্পর্কিত
  • ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যার বিচারের দাবি ব্লাস্টের

    ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যার বিচারের দাবি ব্লাস্টের

    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) দফায় দফায় মারধর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পুনরায় হামলা ও তার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

  • নিষেধাজ্ঞার চার দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক ভ্যালি

    নিষেধাজ্ঞার চার দিন পর পর্যটকদের জন্য খুলল সাজেক ভ্যালি

    রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে চার দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন সেখানে প্রায় ৮০০ পর্যটক প্রবেশ করেছেন।

  • যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

    যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

    রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় এক যুবক (আনুমানিক ৩০) নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

  • কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

    কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একে একে চিকিৎসাধীন চারজনই মারা গেছেন। সবশেষ আজ শুক্রবার সকালে ১৯ বছর বয়সি রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।