Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পেস-স্পিনের সম্মিলিত আক্রমণে এগিয়ে বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১২: ২২
পেস-স্পিনের সম্মিলিত আক্রমণে এগিয়ে বাংলাদেশ

প্রথম টেস্টে ৫ উইকেট নিলেও নাহিদ রানার অসাধারণ এক স্পেলে আড়ালেই ছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে দেশের মাটিতে টেস্টে যে তিনি বরাবরই ভীষণ কার্যকর এক বোলার, তার প্রমাণ রাখলেন সিলেটেও। দ্বিতীয় দিনের সকালের সেশনে পাকিস্তানকে চাপে রাখলেন বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে। আর অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ উপহার দিলেন আরেকটি দুর্দান্ত স্পেল। দুজনের সম্মিলিত আক্রমণেই এখন চালকের আসনে বাংলাদেশ।

Advertisement

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯৬ রান। তারা এখনো পিছিয়ে ১৮২ রানে।

দিনের দ্বিতীয় ওভারেই প্রথম সফলতার দেখা পান তাসকিন। অফ স্টাম্পের বাইরের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন আবদুল্লাহ ফজল (১১)। ডাইভ দিয়ে দারুণ সেই ক্যাচ তালুবন্দি করেন লিটন দাস। নিখুঁত লাইন-লেন্থ বজায় রেখে পেসারদের জন্য আদর্শ এক স্পেলে তাসকিন ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিনই করে তোলেন।

এর স্বীকৃতি হিসেবে আসে আরেকটি উইকেটও। অফ স্টাম্প বরাবর করা ডেলিভারিতে বল ব্যাট-প্যাড হয়ে চলে যায় শর্ট লেগে থাকা মুমিনুল হকের হাতে। এরপর কয়েকটি ওভারে শরীফুল ইসলাম ও নাহিদ রানা কিছুটা খরুচে ছিলেন, যা কাজে লাগিয়ে দ্রুত রানও বের করে নেন শান মাসুদ ও বাবর আজম।

Advertisement
Advertisement
Advertisement

নাজমুল হোসেন তাই আক্রমণে আনেন মিরাজকে, আর তাতেই বাজিমাত। সেট হয়ে যাওয়া মাসুদ (২১) কাট করতে চেয়েছিলেন, তবে টাইমিংটা হয়নি। স্কয়ার লেগে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসান নেন দুর্দান্ত এক ক্যাচ। মিরাজের বলেই বাজে শটে আউট হন সৌদ শাকিলও (৮)।

বিরতির আগ পর্যন্ত বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে নির্বিঘ্নেই বাকি সময়টা পার করে দেন ছন্দে থাকা বাবর আজম (৩৭*) ও সালমান আগা (৬*)।

বিষয়: বাংলাদেশ ক্রিকেটপাকিস্তান ক্রিকেটটেস্ট ক্রিকেটক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

  • ২

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

  • ৩

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

  • ৪

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

  • ৫

    নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে হত্যায় আসকের নিন্দা

সম্পর্কিত
  • আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’

  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৮১ জন।

  • ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি

    জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা তথা রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনার সৃষ্টি করেছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

  • নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩০ জেলেকে কারাদণ্ড

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩০ জেলেকে ১৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।