Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৮ সেপ্টেম্বর, ২০২৬
০৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-করে ৬ মাসের ছাড়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৯
সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-করে ৬ মাসের ছাড়
জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার ২০তম বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিএমও

দেশে বিদ্যুৎ ঘাটতি হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারি করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ সুবিধার আওতায় নির্দিষ্ট যন্ত্রপাতি আমদানিতে অধিকাংশ শুল্ক ও কর থেকে অব্যাহতি মিলবে। খবর বাসসের।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়ার তথ্য রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। খবর বাসসের।

Advertisement
Advertisement
Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সৌর বিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের কর ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন (৬ মাস) পর্যন্ত আমদানি করা যন্ত্রাংশে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। এর ফলে দ্রুততম সময়ে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, বিদ্যুৎ ঘাটতি কমে শিল্প উৎপাদন বজায় থাকবে এবং উৎপাদন ব্যয় ও যন্ত্রপাতির ক্ষতি হ্রাস পেয়ে বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে।

সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?parliament

একই সঙ্গে বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ বাড়ানো এবং উভয় পক্ষের বিনিয়োগকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অ্যাগ্রিমেন্ট' শীর্ষক চুক্তি সইয়ের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

চুক্তিটি কার্যকর হলে দুই পক্ষের মধ্যে বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বাড়াতে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

১০ বছর মেয়াদি এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হবে। চুক্তি স্বাক্ষরের ৩ বছর পর উভয়পক্ষ তা সংশোধনের সুযোগ পাবে। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ষষ্ঠ বৃহত্তম উৎস হংকং। এই চুক্তি পোশাক ও টেক্সটাইলসহ অন্যান্য খাতে নতুন বিনিয়োগ আকর্ষণ করবে, যা কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়: আমদানিবিদ্যুৎকেন্দ্রকরজ্বালানিসরকারশুল্কসৌরবিদ্যুৎ
সর্বশেষ
  • ১

    ঢাকায় এত অটোরিকশা চালায় কারা?

  • ২

    সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতিদের হামলা, আহত ৭৩

  • ৩

    জার্মানিতে কট্টর-ডানপন্থীদের জয় ইউরোপে রাজনীতির নতুন সংকেত

  • ৪

    ‘হ্যালো বাহিনীর ৫ জনকে নিয়ে যাওয়া হয়, আর পাওয়া যায়নি’

  • ৫

    সিলেটে ফ্ল্যাট বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সম্পর্কিত
  • সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতিদের হামলা, আহত ৭৩

    সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতিদের হামলা, আহত ৭৩

    সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এসব হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

    জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরুর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

  • ইউক্রেন ছাড়লেন ট্রাম্পের দূত, যুদ্ধ বন্ধের খবর নেই

    ইউক্রেন ছাড়লেন ট্রাম্পের দূত, যুদ্ধ বন্ধের খবর নেই

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইউক্রেনে তাদের প্রথম আনুষ্ঠানিক সফর শেষ করে ফিরে গেছেন। তবে যে উদ্দেশ্যে তাদের রাশিয়া ও ইউক্রেন সফর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার সেই বিষয়ে তেমন অগ্রগতি হয়নি বলেই জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

  • সুব্রত বাইনের সহযোগী দীপু ও সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের

    সুব্রত বাইনের সহযোগী দীপু ও সেলিম প্রধানকে গ্রেপ্তার দেখানোর আদেশ আদালতের

    রাজধানীর ভাটারা ও বাড্ডা থানার পৃথক দুই মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান (৫২) ও তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী মেহেদী হাসান দিপু ওরফে বিপুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আজ সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্